1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আজ আনুষ্ঠানিক আলোচনা শুরু করছে বাংলাদেশ-মালয়েশিয়া কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ চারজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় বৃহস্পতিবার ছাত্রদলেই আমার রাজনৈতিক শিক্ষা: আরটিভিতে সংবাদ প্রকাশের পর আমজনতার তারেক চূড়ান্ত হল চট্টগ্রাম ফ্র‍্যাঞ্চাইজ টি-২০ লিগের ৪ সেমিফাইনালিস্ট টেস্টের আগের দিন মুশফিকের আঙুলে চোট, খেলা নিয়ে শঙ্কা জাপান থেকে ৫ বছরে ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ নিয়ে আলোচনা দুই প্রধানমন্ত্রীর বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিল জাপান ঢাকা-চট্টগ্রামে জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, দীর্ঘ যানজট তাকাইচিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

কিম জং-নাম হত্যাকাণ্ড ॥ মালয়েশিয়ায় বিমানবন্দর টার্মিনালকে নিরাপদ ঘোষণা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১১২ Time View

মালয়েশিয়ায় বিমানবন্দরের যে টার্মিনালে উত্তর কোরীয় নেতার সৎ ভাই খুন হয়েছেন, সেটিকে ‘ঝুঁকিপূর্ণ উপাদান’ থেকে মুক্ত ঘোষণা করেছে দেশটির পুলিশ। কিম জং-নামকে বিষাক্ত উপাদানে এই বিমানবন্দরে হত্যা করা হয়।
নিরাপত্তা দলের সদস্যরা সুরক্ষা পোশাক পরে এলাকাটি পরীক্ষা করে সেখানে ক্ষতিকর কিছু নেই বলে নিশ্চিত করেছেন।
মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী বলেন, ময়নাতদন্তে জানা গেছে নামের শরীরে উচ্চ মাত্রার বিষাক্ত পদার্থ ভিএক্স প্রয়োগ করা হয়। বিষের প্রতিক্রিয়ায় ‘অত্যন্ত গুরুতর পক্ষাঘাতে’ আক্রান্ত হন তিনি।
ইন্দোনেশিয়ার এক নারীকে এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়।
তিনি জানিয়েছেন, মাত্র ৪শ’ মালয়েশীয় রিঙ্গিতের বিনিময়ে মজা করে বিষাক্ত ওই পদার্থ তিনি নামের মুখে মাখেন।
নিজেকে নির্দোষ দাবি করে সিতি আইশাহ্ (২৫) নামের এই নারী ইন্দোনেশীয় দূতাবাস কর্মকর্তাদের জানান, তাকে জানানো হয় এটি একটি রিয়েলিটি শো’র কৌতুক। রিয়েলিটি শো মনে করে তিনি নামের মুখে ‘বেবি অয়েল’ মেখেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ