1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা আরও বাড়ার আশঙ্কা

কাশ্মীর হামলায় ক্ষতিগ্রস্তদের পাশে ধোনি বাহিনী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৯
  • ৬০ Time View

মানুষের জীবন অমূল্য। অর্থ কেন, কোনো কিছুর বিনিময়েই জীবনের মূল্য নির্ধারণ করা যায় না। তবে নিহত ব্যাক্তিদের পরিবারের পাশে দাঁড়ানো সকল মানুষেরই কর্তব্য। সেই কর্তব্যই এবার পালন করতে যাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি এবং তার আইপিএল দল চেন্নাই সুপার কিংস। আইপিএলের প্রথম ম্যাচ থেকে পাওয়া অর্থ কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত সেনা সদস্যদের পরিবারকে দেবে চেন্নাই সুপার কিংস।

শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে ম্যাচের মাধ্যমে অভিযান শুরু করতে যাচ্ছে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই। আর সেই ম্যাচের টিকিট বিক্রি শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই শেষ হয়ে গেছে। বিরাট কোহালি বনাম মহেন্দ্র সিংহ ধোনির লড়াই হিসেবেই দেখা হচ্ছে এই ম্যাচকে। একজন ভারতের জাতীয় দলের বর্তমান অধিনায়ক; আর অপরজন সাবেক। ফলে ক্রিকেটপ্রেমীদের মধ্যে আগ্রহও চরমে।

চেন্নাইয়ের ডিরেক্টর বলেছেন, ‘আমাদের অধিনায়ক ধোনি কিন্তু ইন্ডিয়ান টেরিটোরিয়াল আর্মির সম্মানিত লেফটেন্যান্ট কর্নেল। তিনিই ম্যাচের পর সুবিধাজনক সময়ে নিহত সেনা সদস্যদের পরিবারের হাতে চেক তুলে দেবেন।’

উল্লেখ্য, গত ১৪ জুলাই জম্মু থেকে শ্রীনগর যাওয়ার পথে ভারতের সিআরপিএফ জওয়ানদের কনভয়ে জঙ্গি হামলা চালায় জৈশ ই মোহাম্মদ নামের একটি জঙ্গি সংগঠন। এই হামলায় ৪০ জন সেনার মৃত্যু হয়। ওই ঘটনার পর থেকেই ভারত-পাক সম্পর্কের ব্যাপক অবনতি ঘটে। দুই দেশের সেনাবাহিনীর পাল্টাপাল্টি হামলার মাঝে যুদ্ধাবস্থা দেখা দেয়। সেই পরিস্থিতি শান্ত হলেও দুই দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্কের প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ