1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক অনুমোদন জটিলতায় ১ নভেম্বর চালু হচ্ছে না সেন্টমার্টিন রুটের জাহাজ সাতক্ষীরা-খুলনা মহাসড়কের দুই পাশে আরটিভির উদ্যোগে বৃক্ষরোপণ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিশাল ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী ট্যাংকারে আগুন, দাবি আইআরজিসির খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি?

কাশ্মীর সীমান্তে ২৭ গ্রাম খালি করার নির্দেশ ভারতের

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৪৯ Time View

জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় ৪৪ ভারতীয় সেনা নিহত হওয়ার পর থেকে ভারত-পাকিস্তান উত্তেজনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পাকিস্তান কর্তৃপক্ষ ইতিমধ্যে সীমান্তবর্তী বিভিন্ন হাসপাতালে ২৫ শতাংশ সিট খালি করার নির্দেশ দিয়েছে। এদিকে ভারতও কাশ্মীর সীমান্তে ২৭টি গ্রাম খালি করার নির্দেশ দিয়েছে।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এর খবরে বলা হয়েছে, সীমান্তের কাছে থাকা ২৭টি গ্রামে গোপন নির্দেশিকা জারি করা হয়েছে। নোটিশে ওই গ্রামগুলো খালি করার জন্য সব প্রস্তুতি নিতে বলা হয়েছে।

এদিকে গত বুধবার ও বৃহস্পতিবার সীমান্তে ব্যাপক শেলিং হয়েছে। পাক সেনার শেলিংয়ের জবাব দিয়েছে ভারত। এরপরই গ্রাম খালি করার নির্দেশিকা দেয়া হলো।

প্রশাসনের পক্ষ থেকে গ্রামবাসীদের বলা হয়েছে, তারা যেন শুধুই প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে স্কুল বা কোনও সরকারি ভবনে আশ্রয় নেয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ