1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
পুরাতন বাণিজ্য মেলার মাঠে হচ্ছে না জাতীয় যুব মেলা: আমিনুল হক গাবতলী-নারায়ণগঞ্জ মেট্রোরেলে বিশ্বব্যাংকের অর্থায়ন চেয়ে সরকারের চিঠি সিলেট-মাস্কাট রুটে ফ্লাইট বাড়ালো সালামএয়ার ‘ধুরন্ধর সিনেমা দেখলেই বুঝবেন ভারত খুব শক্তিশালী দেশ’ ভারতের বিপক্ষে ধুঁকতে থাকা নিউজিল্যান্ড পেল আরেকটি দুঃসংবাদ মাহবুব-উল আলম হানিফকে মৃত্যুদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ আদালতে আসামিদের ডিজিটাল হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার: আইনমন্ত্রী আইএমএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক হচ্ছেন চীনের মিন লিয়াও বিভক্ত বিশ্বে অভিন্ন ভবিষ্যতের জন্য সেতুবন্ধ তৈরিতে সংলাপ অনুষ্ঠিত এআই ক্যামেরার নিয়ন্ত্রণে আসছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে

কাশ্মীরে পাকিস্তানের মর্টার হামলা, শিশু নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ জুলাই, ২০১৯
  • ৭৬ Time View

পাকিস্তানের ছোঁড়া গোলায় জম্মু ও কাশ্মীরে ১৫ দিন বয়সী শিশু নিহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই গোলায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে শিশুটির মা-বাবা।

পাকিস্তানি সেনারা জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সেক্টরে রবিবার থেকে গোলাবর্ষণ শুরু করেছে। বিনা প্ররোচনায় লাগাতার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করছে পাকিস্তান। পাল্টা জবাব দিচ্ছে ভারতীয় সেনারাও। সোমবার সকালেও সীমান্তে গোলাগুলি অব্যাহত রয়েছে। পুঞ্চ সেক্টরে প্রায় যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে।

রবিবার সকালে পুঞ্চ জেলায় লাগাতার মর্টার হামলা চালায় পাকিস্তানি সেনারা। সে সময় একটি গোলা এসে পড়ে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আরিফের বাড়িতে। তখন বাড়িতে তাঁর স্ত্রী ফাতিমা ও ১৫ দিনের সন্তানও ছিল। শক্তিশালী বোমার আঘাতে ভেঙে পড়ে বাড়িটি। গরম লোহার টুকরো ফালাফালা করে দেয় তিনজনেরই শরীর। তড়িঘড়ি তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুঞ্চ জেলা হাসপাতালের চিকিৎসকেরা অনেক চেষ্টা করেছিলেন। কিন্তু শেষরক্ষা করা যায়নি। আরিফ ও ফাতিমা প্রাণে বাঁচলেও, অকালে চলে যায় দুধের শিশুটি।

এদিকে, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সফর শেষে কাশ্মীরে ১০ হাজার অতিরিক্ত সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাশ্মীরে জঙ্গি দমনে এই বড়সড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার।

ভারতীয় সেনা সূত্রে খবর, কাশ্মীরের নিরাপত্তার জন্য আরও ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হচ্ছে। যা উপত্যকার বিভিন্ন প্রান্তে মোতায়েন করা হবে। কারণ,কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে, উপত্যকায় বড়সড় নাশকতার ছক কষছে পাক মদদপুষ্ট জঙ্গিরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ