1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৯ বছর বয়সেই বিশ্ব ফুটবলে রাজত্ব করছেন লামিন ইয়ামাল | Boishakhi Online শিগগিরই ইরান যুদ্ধের অবসান হবে, দাবি ট্রাম্পের বিশ্বমঞ্চে এবার বরেন্দ্রর খরা ও পানি সংকট তুলে ধরবেন নওগাঁর মামুনুর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ২০০ উইকেটের মালিক রশিদ খান জাপানে এক লাখ কর্মী পাঠানোর খবরে বিভ্রান্তি যেভাবে, আসলে কী? কমনওয়েলথ কাবাডিতে ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের তরুণীর সঙ্গে আপত্তির ভিডিও: ‘এমপি আজিজের ব্যাপারে কেন্দ্র সিদ্ধান্ত নেবে’ বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের ব্র্যাক ব্যাংক-বিএইচএফ হকি ক্যাম্পে প্রশিক্ষণে ২৪ নারী গোলরক্ষক

কারাগারে হিরো আলম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০১৯
  • ৫৪ Time View

কে নির্যাতনের অভিযোগে শ্বশুরের করা মামলায় গ্রেপ্তার হওয়া আশরাফুল আলম ওরফে হিরো আলমকে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হলে বগুড়ার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আহমেদ শাহরিয়ার তারিক এ আদেশ দেন।

বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, শ্বশুরের দায়ের করা মামলায় বুধবার রাতে বগুড়া সদর থানার সামনে থেকে হিরো আলমকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, হিরো আলমের বিরুদ্ধে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছ। নির্যাতনে আহত তার স্ত্রী সাদিয়া বেগম ওরফে সুমিকে (২৪) মঙ্গলবার সন্ধ্যায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বিতর্কিত মিউজিক ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনায় আসেন বগুড়ার কেবল অপারেটর ব্যবসায়ী হিরো আলম। এরপর তিনি একাদশ জাতীয় সংসদে নির্বাচনে স্বতন্ত্রভাবে বগুড়া থেকে নির্বাচন করেন।

বুধবার হিরো আলমের স্ত্রী সুমি অভিযোগ করে বলেন, হিরো আলম দ্বিতীয় বিয়ে করেছেন। এ কারণে বগুড়ায় থাকা আমার ও সন্তানের কোনো খবর রাখেন না। পরকীয়া ও দ্বিতীয় বিয়ের প্রতিবাদ করায় আমাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন তিনি।

এদিকে সুমিকে মারধরের খবর পেয়ে শ্বশুরবাড়ির লোকজন ক্ষিপ্ত হয়ে হিরো আলমকেও মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় শ্বশুর সাইফুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে মারধর, হত্যাচেষ্টা ও পাঁচ লাখ টাকা কেড়ে নেয়ার অভিযোগ তুলে থানায় আলাদা লিখিত অভিযোগ করেন হিরো আলম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ