1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনামঃ
শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি? প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীকে অ্যামনেস্টির চিঠি যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ চুক্তির প্রথম দফা আলোচনা শেষ, পরের বৈঠক জানুয়ারিতে কাশিমপুর কারাগারে ১২ আসনের ইলেকট্রিক কার্ট দিল মধুমতি ব্যাংক ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির রায়হান হত্যা মামলায় এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন

কান চলচ্চিত্র উৎসবে লাল গাউনে নজর কাড়লেন দীপিকা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ৬৮ Time View

কান চলচ্চিত্র উৎসবে দীপিকা পাড়ুকোনের পোশাক দেখে সবাই অবাক হচ্ছেন! কানের প্রথম দিনেই বিখ্যাত ফ্যাশন ডিজাইনার সব্যসাচীর শাড়িতে নিজেকে সাজিয়েছিলেন দীপিকা।

প্রেডকার্পেটে তিনি হাঁটেন কালো ও সোনালি রঙের স্ট্রাইপ সিকুইন শাড়ি পরে। তার এই লুক সবার নজর কাড়ে। বিদেশের মাটিতেও দেশের ঐতিহ্য রক্ষায় তার শাড়ির পরার সাহসিকতার প্রশংসা করেন সবাই।

৭৫তম কান চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিনে দীপিকা পরেন লাল রঙের একটি চমৎকার গাউন। লুই ভিতোঁর একটি কাস্টোম মেড ড্রেস পরে লাল গালিচায় হাঁটেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

ফ্রান্সের জনপ্রিয় ফ্যাশন হাউজ লুই ভিতোঁর কাস্টোম ক্রিয়েশন পরে দীপিকা সবাইকে চমকে দেন। সম্প্রতি দীপিকা এই লাক্সারি ফ্যাশন হাউজের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হয়েছেন। এমনকি এলভির ডফিন ব্যাগের ক্য়াম্পেইনেও দেখা গেছে তাকে।

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে কানের রেড কার্পেটে লাল পোশাক পরা ছবি শেয়ার করলেন দীপিকা। তার ভুক্তকুলও লাল এই গাউনের প্রশংসা করেছেন। তার পোস্টে উপছে পড়ছে লাখ লাখ লাইক ও কমেন্ট।

দীপিকা এই পোস্টে লুই ভিতোঁকে ট্যাগ করতে ভোলেননি। কারটায়ারের থেকে জুয়েলারি নিয়েছেন দীপিকা। সেলেব্রিটি স্টাইলিস্ট শালিনা নাথানি তার লুকটি স্টাইল করেছেন।

দীপিকার এই এলভি গাউনটি কাস্টোম ক্রিয়েশন। গাউনের স্প্যাগেটি স্ট্র্যাপ ড্রেসটিকে দু’দিক থেকে সাপোর্ট দিয়েছিল। এর নেকলাইনটিও ছিল অসাধারণ। প্লাঙ্গিং ভি নেকলাইনে দীপিকাকে দারুণ মানিয়েছে।
তথ্যসূত্র : ভোগ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ