1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
জাপানের বিনিয়োগে বাংলাদেশে দুই লাখ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা টেকসই পোশাকশিল্পের রূপান্তর তুলে ধরবে বাটেক্সপোর ইমপ্যাক্ট জোন সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকা রাজবাড়ীতে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি, আহত ১ নাটোরে ছাত্রদল নেতা হত্যা: এমপিপুত্র মিন্টু তিন দিনের রিমান্ডে ‘…আম্মু ওকে আমার গার্ডিয়ান বানিয়ে দিয়েছিল’ এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবলে আইইউবি-ইউআইইউয়ের ম্যাচ ড্র কমনওয়েলথ কাবাডিতে সিঙ্গাপুরকে উড়িয়ে দিল বাংলাদেশ ২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক

কান্দাহারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০১২
  • ২২১ Time View

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারে রোববার এক ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ৭ জন নিহত হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, শহরের পুলিশ হেডকোয়ার্টারসের বাইরে গাড়ি পাকিংয়ের জায়গায় বিস্ফোরণটি ঘটে। নিহতদের মধ্যে পাঁচজন পুলিশ কমর্কর্তা এবং দুইজন বেসামরিক লোক রয়েছে। এই ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১৯ জন।

কান্দাহার প্রাদেশিক সরকারের মুখপাত্র সাইসাল আহমেদ বোমা বিস্ফোরণের খবর নিশ্চিত করেছেন।

বিস্ফোরণের প্রচণ্ডতা সম্পর্কে সরকারের আরেক মুখপাত্র জালমালি আইয়ুবি বলেন, ‘বিস্ফোরণের শব্দে নিকটবর্তী ভবনগুলোর জানালার কাচ ভেঙে পড়েছে। ধারণা করা হচ্ছে, পার্ক করা গাড়িগুলোর মধ্যে কোনটাতে বোমা পাতা ছিল। দূর থেকে বিস্ফোরণ ঘটানো হয়েছে।’

এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি। আর পুলিশ হেডকোয়ার্টারই হামলার লক্ষ্য ছিল বলে ধারণা করছে কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ