1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
৬৩ কোটি টাকা ‘আত্মসাতের’ অভিযোগ, সাইফুজ্জামান চৌধুরীসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা দেখন বর্মণের আলপনায় যেভাবে বদলে গেল টিকইল গ্রামের পরিচয় টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন সবুজ সিএনজিতে সবুজ নম্বর প্লেট, অপরাধী ধরতে পুলিশের চোখে অন্ধকার স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ ও ২ লাখ কর্মসংস্থানসহ যা আছে বাংলাদেশ-জাপান যৌথ ঘোষণায় বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ আগামী বছরের মধ্যে, ঢাকায় আলোচনা শুরু নতুন বেতন কাঠামোয় বাড়তি বেতন ১ নভেম্বর, পাবেন না অনেকে ডিকশনারি ডটকমের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’—কী এর অর্থ? ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের

কাকার প্রত্যাবর্তন ম্যাচে ব্রাজিলের জয়

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ অক্টোবর, ২০১২
  • ১৫৬ Time View

দুই বছর পর জাতীয় দলে ফিরে সামর্থ্যরে প্রমাণ দিলেন রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার কাকা। তার প্রত্যাবর্তনের ম্যাচে ইরাককে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে ২০১৪ সালের বিশ্বকাপের আয়োজক ব্রাজিল।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সওয়েব্যাঙ্ক স্টেডিয়ামে ব্রাজিলের পারফরমেন্সের আগুনে পুড়েছে যুদ্ধবিধস্ত ইরাক। তাদের জালে গুনে গুনে ছয়বার বল পাঠিয়েছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। মূলত অভিজ্ঞ ও তরুণদের মিশেলে সাজানো মেনো মেনেজেসের একাদশের বিপক্ষে অসহায় ছিলো ইরাক।

নেইমার ও কাকাদের বিপক্ষে ২২ মিনিট পর্যন্ত দারুণ খেলেছে ব্রাজিলের সাবেক গ্রেট জিকোর তত্ত্বাবধানে থাকা ইরাক। এরপরই দৃশ্যপটের পরিবর্তন হয়। নেইমারের বাড়িয়ে দেওয়া বলে দুর্দান্ত শটে ইরাকের জালে বল পাঠান ওস্কার। এই অর্ধে গোল না পেলেও উদীয়মান তারকাদের সঙ্গে ভালোভাবেই নিজেকে মানিয়ে নিতে পেরেছেন দুই বছর পর দলে ফেরা কাকা। তার প্রমাণও দিলেন। ২৭ মিনিটে তার ক্রস থেকেই জোড়া গোল করেন চেলসির তারকা ওস্কার। প্রথমার্ধে ২-০ গোল এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল।

বিরতির পর বিচ্ছিন্ন দু’একটি আক্রমণ করলেও শৃঙ্খল ব্রাজিলের বিপক্ষে পেরে উঠেনি ইরাক। এই অর্ধে তাদের জালে আরও চারবার বল পাঠায় মানো মেনেজেসের শিষ্যরা। একটি করে গোল করেন সান্তোসের নেইমার, রিয়ালের কাকা, হাল্ক ও লুকাস মোরা।

শিষ্যদের পারফরমেন্সে দারুণ খুশি মেনেজেস। বলেন, ‘দল খুবই ভালো খেলেছে। প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছে ছয়বার। আপাতত এটাই যথেষ্ট।’ ২০০৭ সালের এশিয়ান ন্যাশন্স কাপের শিরোপা জয়ী ইরাকের বিপক্ষে প্রথম বারের মতো খেলেছে বিশ্ব ফুটবলের পরাশক্তি ব্রাজিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ