1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনামঃ
নারী ক্রিকেটে ৮ বিভাগে কোচ নিয়োগ চূড়ান্ত, দায়িত্ব পাচ্ছেন যারা একসঙ্গে ২ পেশা: সরাইল থানার ওসিকে আইনজীবী সমিতির শোকজ চাঁদপুরে মা ইলিশ শিকারের দায়ে ৬৪৬ জেলে আটক, ১৮৩ জনের কারাদণ্ড শিল্পী কল্যাণ ট্রাস্টের দায়িত্ব পেলেন শিবা শানু, আলোচনা করে ছাড়তে চান শিল্পী সমিতির পদ লাঞ্চের আগে নাঈমের আঘাত, ৫৯ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ | Boishakhi Online অস্ট্রেলিয়ার ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন জশ ইংলিস ‘স্যার হ্যারি কেইন’ শুনতে অদ্ভুত লাগবে কেইনের ব্রাজিল ফুটবল দলে পাঁচ নতুন মুখ ডাকলেন কোচ কার্লো আনচেলত্তি অন্য বিমানে ফেরার সুযোগ থাকলেও সফরসঙ্গীদের ছেড়ে যাননি প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে বছরে এক লাখ কর্মী নেওয়ার বিষয়ে যা বলছে জাপান

কল্যাণপুরে জঙ্গি আস্তানায় অভিযান : ১০ জঙ্গির বিরুদ্ধে অভিযোগ গঠন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ জানুয়ারি, ২০২১
  • ১২৪ Time View

রাজধানীর কল্যাণপুরের জঙ্গি আস্তানায় অভিযানে গ্রেফতার ১০ জঙ্গির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হবে আজ।

আজ মঙ্গলবার (২৬ জানুয়ারি) ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমানের আদালত এ অভিযোগ গঠন করেন।

এর আগে গত ৬ই ফেব্রুয়ারি চার্জ গঠনের বিষয়ে শুনানি হয়। এর পর আসামিপক্ষের আইনজীবীদের আবেদনে অধিকতর শুনানি জন্য অভিযোগ গঠনের আদেশ পিছিয়ে এ দিন ঠিক করেন বিচারক।

২০১৮ সালের ৫ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের তদন্ত সংস্থা কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর আলম আদালতে মামলা অভিযোগপত্র দাখিল করেন। ২০১৯ সালের ১৮ জুলাই কল্যাণপুর জঙ্গি আস্তানায় অভিযানের মামলায় সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক ১০ আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেন।

মামলায় আসামিরা হলেন- সালাহ্ উদ্দিন কামরান, রাকিকুল হাসান রিগ্যান, আব্দুর রউফ প্রধান, আসলাম হোসেন ওরফে রাশেদ ওরফে আবু জাররা ওরফে র‌্যাশ, শরীফুল ইসলাম ওরফে খালেদ ওরফে সোলায়মান, মামুনুর রশিদ রিপন ওরফে মামুন, আজাদুল কবিরাজ ওরফে হার্টবিট, মুফতি মাওলানা আবুল কাশেম ওরফে বড় হুজুর, আব্দুস সবুর খান হাসান ওরফে সোহেল মাহফুজ ওরফে নাসরুল্লা হক ওরফে মুসাফির ওরফে জয় ওরফে কুলমেন ও হাদিসুর রহমান সাগর। এদের মধ্যে ৯ আসামি বর্তমানে কারাগারে রয়েছে। আর আজাদুল কবিরাজ নামে এক আসামি পলাতক।

২০১৬ সালের ২৫ জুলাই রাজধানীর কল্যাণপুরের ৫ নম্বর সড়কে ‘জাহাজ বিল্ডিংয়ে’ জঙ্গি আস্তানায় রাতভর অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এক ঘণ্টার ওই অভিযানে ৯ জঙ্গি নিহত ও একজন আহত হন। তারা সবাই জেএমবি সদস্য বলে জানিয়েছে পুলিশ। ওই ঘটনার দু’দিন পর মিরপুর মডেল থানার পরিদর্শক (অপারেশন) মো. শাহ জালাল আলম সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন। ওই মামলায় ১০ জনকে আসামি করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ