1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘২৮ অক্টোবর জামায়াতকে নিশ্চিহ্ন করতে বিএনপির একটি অংশ অবশ্যই জড়িত ছিল’ শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস জার্মানির বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ

কলরেট কমানোর ব্যাপারে মতামত চেয়েছে বিটিআরসি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০১৫
  • ২৬১ Time View

অবশেষে ইতিবাচক ধারায় ফিরল শেয়ারবাজার। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় আজ মঙ্গলবার শেষ হয়েছে দেশের দুই শেয়ারবাজারের লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) হাতবদল হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বাড়লেও কমেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। এ ছাড়া গতকাল সোমবারের চেয়ে লেনদেনের পরিমাণ কমেছে দুই শেয়ারবাজারেই।
গত সপ্তাহে বুধবার ছাড়া চার দিন এবং এ সপ্তাহের প্রথম দুদিনও ডিএসই ও সিএসইতে সূচক ছিল নিম্নমুখী।

ডিএসই সূত্রে জানা যায়, দিনের লেনদেন শেষে আজ ৪১ পয়েন্ট বেড়ে ডিএসইএক্স সূচক দাঁড়িয়েছে চার হাজার ৮০৯ পয়েন্ট। অন্যদিকে ১০০ পয়েন্ট সিএসইর সার্বিক মূল্যসূচক অবস্থান করছে ১৪ হাজার ৭৩৯ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩১৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে। এর মধ্যে ১৫৮ টির দাম বেড়েছে, কমেছে ১১৫ টির, আর অপরিবর্তিত রয়েছে ৪৫টি প্রতিষ্ঠানের শেয়ার দর। অন্যদিকে সিএসইতে হাতবদল হওয়া ২৫৩টি প্রতিষ্ঠানের মধ্যে ১০১ টির দাম বেড়েছে, কমেছে ১১৭ টির, আর অপরিবর্তিত রয়েছে ৩৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

ডিএসইতে আজ ৫২৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৮১ কোটি টাকা কম। আজ সিএসইর লেনদেনের মোট পরিমাণ দাঁড়িয়েছে ৪৭ কোটি টাকা, যা গতকালের চেয়ে এক কোটি টাকা কম।

ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে ছিল ইসলামি ব্যাংক। আজ এই প্রতিষ্ঠানের ২০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এ ছাড়া লেনদেনের শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ফ্যামিলি টেক্স, স্কয়ার ফার্মা, অ্যাপেক্স ট্যানারি, শাহজিবাজার পাওয়ার কোম্পানি ও লাফার্জ সুরমা লিমিটেড প্রভৃতি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ