1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইয়াবাসহ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তাঁর ৪ সঙ্গী গ্রেপ্তার বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা রাষ্ট্রপতির সঙ্গে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন গোপনে বিয়ের গুঞ্জন সাই পল্লবীকে ঘিরে, আসল কারণ জানালেন অভিনেত্রী চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বাংলাদেশের বর্ণা আক্তার জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

কলম্বোয় মোমেন-হিনার সৌজন্য সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৫৪ Time View

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ আব্দুল মোমেনের সঙ্গে আজ শ্রীলঙ্কায় সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রব্বানি খার। সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।
রোববার (৪ ফেব্রুয়ারি) কলম্বোয় মোমেন-হিনার সাক্ষাতের তথ্য জানায় বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী।
মোমেন-হিনার সাক্ষাতের বিষয়ে এক টুইট বার্তায় হাইকমিশনার লিখেছে, পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রব্বানি খার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কলম্বোয় সাক্ষাৎ করেছেন। তারা বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সুবিধার বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন।
কলম্বোয় শ্রীলঙ্কার ৭৫তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দেশটি সফরে যান ড. মোমেন। বর্তমানে মোমেন দেশটি সফরে রয়েছেন। আগামীকাল রোববার (৫ ফেব্রুয়ারি) দেশে ফেরার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রীর।
উল্লেখ্য, গত বছরের জুলাইতে আটটি মুসলিম রাষ্ট্রের সংগঠন ডি-এইট (D-8) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দিতে ঢাকায় আসার কথা ছিল হিনার। কিন্তু শেষ অবধি হিনার ঢাকা সফর বাতিল করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ