1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ ভারতের কাছে এবার ১৩ গোল হজম করল বাংলাদেশ সরকারি ব্যাংকের মধ্যে প্রথম মাস্টারকার্ডের লাইসেন্স পেল বাংলাদেশ কৃষি ব্যাংক

কলকাতার সিনেমায় মিথিলা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ৭৬ Time View

এবার কলকাতার সিনেমায় অভিনয় করবেন বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। গুঞ্জন শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই। রাজর্ষি দের পরিচালনায় টালিগঞ্জে অভিষিক্ত হতে যাচ্ছেন মিথিলা।

শেক্সপিয়রের ‘ম‌্যাকবেথ’ অবলম্বনে নির্মিতব্য রাজর্ষির এই ছবির নাম ‘মায়া’। মিথিলা ছাড়াও এতে অভিনয় করবেন কমলেশ্বর মুখোপাধ্যায়, রাহুল, গৌরব চট্টোপাধ্যায়, কনিকা ব্যানার্জী, তনুশ্রী চক্রবর্তী, সৌরভ দাস, অনিন্দ্য চট্টোপাধ্যায়, দেবলীনা কুমার, সুদীপ্তা চক্রবর্তী ।

রাজর্ষি দে টাইমস অফ ইন্ডিয়াকে বলেন, আমি যখন চিত্রনাট্য লিখি, তখনই মায়া চরিত্রটির জন্য মিথিলাকে ভেবেছিলাম। বিশেষ করে মিথিলার কিছু কাজ দেখে তাকে এই ছবিতে মায়া চরিত্রটির জন্য তাকে নির্বাচন করেছিলাম। পরে সৃজিতের সঙ্গে কথা বলে মিথিলাকে চিত্রনাট্য দেই। তিনি সেটা খুব পছন্দ করেন। অনেকে বলছেন অর্পিতার পরিবর্তে মিথিলাকে সিনেমায় নেয়া হয়েছে, এটা সত্য নয়। চিত্রনাট্য তৈরী হওয়ার সময় থেকেই মিথিলা এই সিনেমার অংশ।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, এরইমধ্যে অভিনেতাদের লুক টেস্ট সম্পন্ন হয়েছে। ১২ জুলাই থেকে কলকাতা ও এর আশে পাশে হবে শুটিং।

এর আগে টেলিভিশন কিংবা ওয়েব সিরিজে কাজ করলেও চলতি বছরেই প্রথমবার সিনেমায় অভিনয়ের ঘোষণা আসে মিথিলার পক্ষ থেকে। চিত্রনায়ক নিরবের বিপরীতে অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’ এর মধ্য দিয়ে বাংলা সিনেমায় অভিষিক্ত হন মিথিলা। ইতোমধ্যে এই সিনেমার শুটিং সম্পন্ন হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ