1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘অর্ণব’, বাংলাদেশে কেমন প্রভাব পড়বে? রাতের মধ্যে দেশের যে ৬ জেলায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ‘ডিজিটাল খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের’ মুশফিক-লিটনকে নিয়ে শঙ্কার পর স্বস্তি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নয়, শান্তর চোখ এখন কেবল মিরপুর টেস্টে জাপানের কিংবদন্তি মাঙ্গা শিল্পী তেৎসুয়া চিবা মারা গেছেন অভিষেক-সূর্যবংশীর তাণ্ডবে পাওয়ার প্লেতে বিশ্বরেকর্ড, ভারতের তিনে তিন সৌদিয়ার ঢাকা-রিয়াদ ফ্লাইট চালু হতে পারে বুধবার

কর্মসূচি সফল করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ অক্টোবর, ২০১৮
  • ৫০ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার মাওয়া, জাজিরা ও শিবচরে সেতু বিভাগ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের অধীনস্থ কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও পরিদর্শন করেন। এ উপলক্ষে আয়োজিত কর্মসূচিসমূহ সফল করায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ এক ধন্যবাদপত্রে মন্ত্রী বাংলাদেশ সেনাবাহিনী, মাদারীপুর, শরীয়তপুর ও মুন্সীগঞ্জের জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আনসার-ভিডিপি, বিআইডব্লিউটিএ, তিন জেলার সরকারি দপ্তরসমূহ, গণমাধ্যম, স্থানীয় বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট সকলকে সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
মন্ত্রী স্বতস্ফুর্তভাবে এবং উৎসবমূখর পরিবেশে অংশগ্রহণের মধ্যদিয়ে সমাবেশসহ কর্মসূচি সফল করায় আমন্ত্রিত অতিথি এবং সর্বস্তরের জনগণকে ধন্যবাদ জানান।
দেশের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে ভবিষ্যতেও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, গতকাল প্রধানমন্ত্রী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং এবং রেলপথ মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়নাধীন পদ্মা সেতুর নামফলক উন্মোচন ও সেতু প্রকল্পের ষাট ভাগ কাজের সার্বিক অগ্রগতির ঘোষণা প্রদান, ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রাবাড়ী-মাওয়া-ভাংগা চারলেনে উন্নয়ন প্রকল্পের চলমান কাজ পরিদর্শন, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের নির্মাণ কাজ এবং মূল নদীশাসন কাজ সংলগ্ন স্থায়ী নদীতীর প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ