1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ ভারতের কাছে এবার ১৩ গোল হজম করল বাংলাদেশ সরকারি ব্যাংকের মধ্যে প্রথম মাস্টারকার্ডের লাইসেন্স পেল বাংলাদেশ কৃষি ব্যাংক

করোনায় প্রাণহানি কমলেও শনাক্ত প্রায় ১২ লাখ

Reporter Name
  • Update Time : রবিবার, ২ জানুয়ারি, ২০২২
  • ৫১ Time View

করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় ৪ হাজার মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা নেমে এসেছে প্রায় ১২ লাখে। ২ জানুয়ারি, রবিবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুসারে, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৮ কোটি ৯৬ লাখ ৬০ হাজার ৯২০ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫৪ লাখ ৫৬ হাজার ৮৭৩ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৯ হাজার ১২৬ জন এবং মারা গেছেন ১১০ জন। রাশিয়ায় মারা গেছেন ৮৪৭ জন এবং সংক্রমিত হয়েছেন ১৯ হাজার ৭৫১ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬১ হাজার ৩৯৮ জন এবং মারা গেছেন ২৫৭ জন। যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬২ হাজার ৫৭২ জন এবং মারা গেছেন ১৫৪ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪১ হাজার ২৬২ জন এবং মারা গেছেন ১১১ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৭০৬ জন এবং মারা গেছেন ৭০ জন। ইউক্রেনে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২৬ জন এবং মারা গেছেন ১৯০ জন। ব্রাজিলে মারা গেছেন ৩০ জন এবং সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৯৮৬ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ইরানে ৩৩ জন, তুরস্কে ১৪৫ জন, পোল্যান্ডে ৫০৫ জন, দক্ষিণ আফ্রিকায় ৫৩ জন এবং মেক্সিকোতে ১৪৩ জন মারা গেছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ