1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
খাগড়াছড়িতে বন ও প্রাণের উৎসবে জীববৈচিত্র্য রক্ষার আহ্বান ছয় রুটে আজ থেকে চালু হচ্ছে কোম্পানিভিত্তিক বাস ঢাকার বাস রুট ৯৮ থেকে কমিয়ে ৩২ হচ্ছে, যে ৬টির উদ্বোধন আজ বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক বঙ্গোপসাগরে নিম্নচাপ : আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া গ্রামবাসীর চাঁদা তুলে খেলার মাঠ ক্রয়, পাশে দাঁড়ালেন ক্রীড়ামন্ত্রী পুঁজিবাজারে করনীতি: মূলধনি মুনাফায় ২০৩০ সাল পর্যন্ত করছাড় চায় ডিবিএ এইচএসসিতে বরিশাল বোর্ডে গত বারের চেয়ে পাসের হার কমেছে ১৭.৭৩% মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার আহ্বান এমপি ফখরুলের যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন মাহমুদুল হক

করোনায় একদিনে রেকর্ড ১৫ হাজারের বেশি মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১
  • ৫৪ Time View

করোনাভাইরাস (কভিড-১৯) মহামারী প্রতিরোধে বিশ্বজুড়ে চলছে টিকা প্রদানের তোড়জোড়। এরই মধ্যে যেন মরণ কামড় দিচ্ছে প্রাণঘাতী ব্যাধিটি। ফের একদিনে রেকর্ড মৃত্যু দেখল বিশ্ব।

ওয়ার্ল্ডো মিটারের বুধবার সকালের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১৫ হাজার ৭১১ জনের মৃত্যু হয়েছে।

গত ৩০ ডিসেম্বর এখন পর্যন্ত সর্বোচ্চ ১৫ হাজার ২২০ জনের মৃত্যু হয়। সব মিলিয়ে করোনায় মোট মৃত্যু ১৯ লাখ ৭০ হাজার ছাড়িয়ে গেছে।

গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছে ৬ লাখ সাড়ে ৬৩ হাজারের মতো। আগের দিন এ সংখ্যা ছিল প্রায় ৫ লাখ সাড়ে ৮৬ হাজার। মোট সংক্রমণ দাঁড়িয়েছে ৯ কোটি ২০ লাখ সাড়ে ৯ হাজারের মতো।

এর আগে গত ৭ জানুয়ারি বৈশ্বিক সংক্রমণ ৮ লাখ ৩৩ হাজার ৯৭৬ জনে স্পর্শ করে যা করোনা মহামারী ছড়িয়ে পড়ার পর এখন পর্যন্ত সর্বোচ্চ।

করোনার বৈশ্বিক তালিকায় সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আরও ২ লাখ ২২ হাজারের মতো শনাক্ত হয়েছে। একই সময়ে ৪ হাজার ২৫৯ জনের মৃত্যু হয়েছে যা আগের দিনের চেয়ে দ্বিগুণের বেশি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ