1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘পিছিয়ে থাকা’ ৩ পার্বত্য জেলা আর লম্বা পরীক্ষায় ফল খারাপ চট্টগ্রামে! এইচএসসি-সমমান পরীক্ষায় বিদেশ কেন্দ্রে পাশের হার ৯০.৮৭ শতাংশ আমরা কোনো রাজনৈতিক প্রতিহিংসা বা বিভাজন চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিকদের অবরোধ, ৫ ঘণ্টা পর সচল মহাসড়ক সিলেট টেস্টের বাংলাদেশ দলে একটি পরিবর্তন পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত : একজন বাধ্যতামূলক অবসরে জরুরি প্রয়োজনে এক কিস্তির টাকা তুলতে পারবেন ওয়ালটনের ক্রেতারা রাজশাহী বোর্ডের ৩৯ কলেজের কেউ পাস করেনি নীতি বদলে প্রথমবারের মতো শ্রমিক সংগঠন গঠন করল বিজেপি লালনের মানবতাবাদী দর্শন ভারত বাংলাদেশ বন্ধুত্বের সেতু বললেন হাইকমিশনার

করোনার চতুর্থ ঢেউয়ের ইঙ্গিত!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
  • ৫২ Time View

দ্রুতগতিতে ছড়িয়ে পড়া ওমিক্রন নিয়ে শুরু থেকেই চিন্তায় ছিল বিশেষজ্ঞরা। এবার তা আরও বাড়িয়ে তুলল ওমিক্রনের নতুন রূপ বিএ পয়েন্ট টু। বিজ্ঞানিরা যার নাম দিয়েছেন স্টিলথ ওমিক্রন। এর জেরে কোভিডের চতুর্থ ঢেউয়ের ইঙ্গিত দিচ্ছেন বিশেষজ্ঞরা।

চিকিৎসকদের মতে, ওমিক্রনের এই রূপটি প্রাথমিকের চেয়েও আরও বেশি সংক্রামক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বিশ্বের অন্তত ৫৭ টি দেশে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে নতুন স্টিলথ।

যুক্তরাষ্ট্রের কয়েকজন বিশেষজ্ঞ জানিয়েছেন, ওমিক্রনের ক্ষেত্রে যেমন শ্বাসযন্ত্র ও ফুসফুসজনিত নানা সমস্যা দেখা দেয় । কিন্তু ওমিক্রনের এই নুতন ধরনটির ক্ষেত্রে মূলত পেটের সমস্যা দেখা দিচ্ছে। ফলে স্টেলথ ওমিক্রন এ আক্রান্ত হলেও অনেকেই তা বুঝতে পারছেন না।

বিজ্ঞানীরা ওমিক্রনের এই নতুন রূপটির ক্ষেত্রে বিশেষ কয়েকটি উপসর্গ চিহ্নিত করেছেন। এগুলোর মধ্যে রয়েছে বমির ভাব, ডায়রিয়া, পেটে ব্যথা ।

ওমিক্রনের ক্ষেত্রে ভাইরাস সরাসরি শ্বাসযন্ত্র দিয়ে প্রবেশ করে সেখানেই সবার আগে আঘাত করে। কিন্তু স্টিলথ ওমিক্রনের ক্ষেত্রে নাক, মুখ বা ফুসফুস দিয়ে প্রবেশ করলেও তা সরাসরি অন্ত্রে প্রভাব ফেলে। ফলে অ্যান্টিজেন পরীক্ষাতেও অনেক সময় সময়ে তা ধরা নাও পড়তে পারে।

চিন, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশে নুতন করে সংক্রমণ বৃদ্ধির পেছনে বিএ পয়েন্ট টু ওমিক্রনকে দায়ী বলে ধারনা করা হচ্ছে।ওমিক্রনের এই ধরনকে মোটেই হালকা ভাবে নিচ্ছেন না বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা । বরং তাদের আশঙ্কা ওমিক্রন যেভাবে নিজের রূপ বদলাচ্ছে, তাতে আগামী সময়ে করোনার এই রূপটি ভয়ঙ্কর হয় উঠতে পারে। সংক্রমণের হার বৃদ্ধি তেমনই ইঙ্গিত দিচ্ছে বলে জানিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ