1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক অনুমোদন জটিলতায় ১ নভেম্বর চালু হচ্ছে না সেন্টমার্টিন রুটের জাহাজ সাতক্ষীরা-খুলনা মহাসড়কের দুই পাশে আরটিভির উদ্যোগে বৃক্ষরোপণ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিশাল ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী ট্যাংকারে আগুন, দাবি আইআরজিসির খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি?

কবি নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ অক্টোবর, ২০১২
  • ১৭৭ Time View

প্রায় এক বছর পর ময়মনসিংহের ত্রিশালে প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে।

সোমবার রাতে কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি আব্দুল কাদের ভূইয়া জুয়েল ও সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব দু’বছর মেয়াদী এ কমিটি অনুমোদন দেন।

দলীয় সূত্র জানায়, ২০১১ সালের ২ ফেব্রুয়ারি কবি নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩১ সদস্য বিশিষ্ট প্রথম আহবায়ক কমিটি গঠিত হয়।

শাহ মো. শাহাবুল আলমকে আহবায়ক ও জাহিদুল ইসলামকে সিনিয়র যুগ্ম-আহবায়ক করে এ কমিটি অনুমোদন করেন ছাত্রদলের সেই সময়ের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম।

প্রায় ৮ মাস পর একই বছরের ২০ অক্টোবর ৮ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটিতে শাহ মো. শাহাবুল আলমকে সভাপতি ও জাহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়।

এর প্রায় এক বছর পর সোমবার রাতে কবি নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেন কেন্দ্রীয় ছাত্রদলের নয়া সভাপতি আব্দুল কাদের ভূইয়া জুয়েল ও নতুন সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব।

সূত্র জানায়, এ কমিটিতে একজন জ্যেষ্ঠ সহ-সভাপতি, ৯ জন সহ-সভাপতি, ৬ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ৬ জন সহ:সাধারণ সম্পাদক, ১ জন সাংগঠনিক সম্পাদক, ১ জন করে প্রচার সম্পাদক ও সহ-প্রচার সম্পাদক, দপ্তর সম্পাদক ১ জন ও ৩০ জন সদস্য রাকা হয়েছে।

কবি নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি শাহ মো. শাহাবুল আলম ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম এক যৌথ বিবৃতিতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতাদের অভিনন্দন জানিয়ে বলেন, “কবি নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দুর্গ।

এ দুর্গ অক্ষুন্ন রেখে চলমান সরকার বিরোধী আন্দোলনকে আরো গতিশীল করতে শহীদ জিয়ার সেনানীরা প্রস্তুত রয়েছে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ