1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ ভারতের কাছে এবার ১৩ গোল হজম করল বাংলাদেশ সরকারি ব্যাংকের মধ্যে প্রথম মাস্টারকার্ডের লাইসেন্স পেল বাংলাদেশ কৃষি ব্যাংক

ওয়ানডে ম্যাচের সময় পরিবর্তন

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জুলাই, ২০১৫
  • ১৩৭ Time View

bd team8দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের ম্যাচ শুরুর সময় তিন ঘণ্টা পেছানো হয়েছে। মঙ্গলবার (০৭ জুলাই) রাতে এক বিবৃতির মাধ্যমে এমনটি জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচই বেলা ১২টায় শুরু হওয়ার কথা ছিল। কিন্তু, সময় পরিবর্তন করায় সবগুলো ম্যাচ বিকেল ৩টা থেকে শুরু হবে।

বিসিবি’র বিবৃতিতে জানানো হয়, ম্যাচের ইনিংস বিরতি হবে পৌনে এক ঘন্টা। সন্ধ্যা সাড়ে ৬টায় তা শুরু হবে। দ্বিতীয় ইনিংস সোয়া ৭টায় শুরু হয়ে রাত পৌনে ১১টায় শেষ হবে।

তাই ১০ জুলাই (শুক্রবার) প্রথম ওয়ানডে ম্যাচটি বেলা ১২টার পরিবর্তে বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। ১২ ও ১৫ জুলাই বাকি দুটি ম্যাচও একই সময়ে শুরু হবে।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। আর তৃতীয় ও সিরিজের শেষ  একদিনের ম্যাচটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

০৮.০৭.২০১৫/ফাস্টনিউজ/এআর/

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ