1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ৩০ Time View

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটির জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। দলে আছেন লিটন দাস। আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজে বিশ্রামে থাকা তাসকিন আহমেদও ফিরেছেন দলে।

শুক্রবার (২৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৫ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ২৮ অক্টোবর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৫ নভেম্বর, সিলেটে। দুই ম্যাচই আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান চক্রের অংশ।

আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টের দল থেকে বাদ পড়েছেন ব্যাটার সৌম্য সরকার ও পেসার সৈয়দ খালেদ আহমেদ। সেই দলে না থাকা তাসকিন ফিরেছেন দলে। ওয়ার্কলোড ব্যবস্থাপনার অংশ হিসেবে আফগানিস্তান টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছিল তাঁকে।

লিটনকে নিয়ে অবশ্য কিছুটা অনিশ্চয়তা ছিল। ডান নিতম্বের সংযোগস্থলে চোটের কারণে সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে খেলতে পারেননি তিনি। তবে তাঁকে টেস্ট দলে রাখা হয়েছে। আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্টে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি উইকেটের পেছনেও দুর্দান্ত ছিলেন লিটন।

চোটের কারণে এই টেস্টের দলেও নেই তরুণ তারকা পেসার নাহিদ রানা। গত জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে সাইড স্ট্রেইনে আক্রান্ত হওয়ার পর পুনর্বাসনে ছিলেন তিনি। সম্প্রতি পিঠে ব্যথা ও নিতম্বের আশপাশে দুর্বলতা অনুভব করায় তাঁর ফেরার অপেক্ষা আরও বেড়েছে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, ইবাদত হোসেন চৌধুরী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাঈম হাসান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ