1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘মিনাপ’ অঞ্চলের চরম দরিদ্র জনগোষ্ঠীর অর্ধেক পাকিস্তানের: বিশ্ব ব্যাংক ‘পিছিয়ে থাকা’ ৩ পার্বত্য জেলা আর লম্বা পরীক্ষায় ফল খারাপ চট্টগ্রামে! এইচএসসি-সমমান পরীক্ষায় বিদেশ কেন্দ্রে পাশের হার ৯০.৮৭ শতাংশ আমরা কোনো রাজনৈতিক প্রতিহিংসা বা বিভাজন চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিকদের অবরোধ, ৫ ঘণ্টা পর সচল মহাসড়ক সিলেট টেস্টের বাংলাদেশ দলে একটি পরিবর্তন পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত : একজন বাধ্যতামূলক অবসরে জরুরি প্রয়োজনে এক কিস্তির টাকা তুলতে পারবেন ওয়ালটনের ক্রেতারা রাজশাহী বোর্ডের ৩৯ কলেজের কেউ পাস করেনি নীতি বদলে প্রথমবারের মতো শ্রমিক সংগঠন গঠন করল বিজেপি

ওবামা-ওলাঁদকে ‘কাবাব’ বানানো হবে : দায়েশের হুমকি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫
  • ২৩৬ Time View

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সরকারি বাসভবন ও কার্যালয় হোয়াইট হাউজে হামলার 16হুমকি দিয়েছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ। তারা বলেছে, আমরা হোয়াউট হাউজ উড়িয়ে দেব। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদকে বিস্ফোরক দিয়ে ‘কাবাব’ বানানো হবে। সন্ত্রাসী গোষ্ঠী গতকাল বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় আত্মঘাতী হামলার হুমকি দেয়; পাশাপাশি গত সপ্তাহে ফ্রান্সের রাজধানী প্যারিসে ভয়াবহ হামলা চালানোর প্রশংসা করেছে। ভিডিও বার্তায় ফ্রান্সে এ ধরনের আরো হামলা চালানোর কথা বলেছে সন্ত্রাসীরা।
এদিকে প্যারিস হামলা ও নতুন করে এসব হামলার হুমকি নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। অনেকে বলছেন, দীর্ঘদিন ধরে আমেরিকা ও পশ্চিমা দেশগুলো সন্ত্রাসীদেরকে সব ধরনের সমর্থন দিয়ে এলেও এখন কেন হঠাৎ করে সেই পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে হামলা চালাচ্ছে কিংবা হুমকি দিচ্ছে? আবার অনেকে সন্দেহ করছেন, সবই পশ্চিমাদের সাজানো নাটক।
গতকাল প্রচারিত বার্তা শুরু হয়েছে প্যারিস হামলার খবর ও একটি ভিডিও ক্লিপ দিয়ে এবং পরে দেখা যাচ্ছে দু জন সন্ত্রাসী আলাদাভাবে ক্যামেরার সামনে কথা বলছে। ভিডিও বার্তায় শোনা যাচ্ছে- এক সন্ত্রাসী বলছে ‘রোমের আগে প্যারিস’। ওই সন্ত্রাসী ফ্রান্সের বিভিন্ন স্মৃতিস্তম্ভ ও আমেরিকার হোয়াইট হাউজে হামলা চালানোর হুমকি দিচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ