1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনামঃ
কাশিমপুর কারাগারে ১২ আসনের ইলেকট্রিক কার্ট দিল মধুমতি ব্যাংক ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির রায়হান হত্যা মামলায় এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন অভিনেত্রী সাদিয়া আয়মান অসুস্থতা কাটিয়ে কনের সাজে হাজির প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রা বিলম্ব বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ও সচেতনতামূলক র‍্যালি ঢাকা দক্ষিণের সাবেক কাউন্সিলর সাঈদের ৭ বছরের কারাদণ্ড রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা

ঐশীর জামিন নামঞ্জুর

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ আগস্ট, ২০১৩
  • ১৩৫ Time View

oshiম্পত্তি হত্যা মামলার অভিযোগে আটক মেয়ে ঐশী রহমানের জামিন নামঞ্জুর করেছেন আদালত। রোববার সকালে মহানগর হাকিম আনোয়ার সাদাতের আদালত ঐশীর জামিন নামঞ্জুর করে।

সকালে ঐশী রহমানের পক্ষে ৪টি আবেদনের উপর শুনানি অনুষ্ঠিত হয়। পরে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন এবং শিশু-কিশোর আদালতে বিচারের আবেদনের উপর শুনানির সময় বিচারক জানান, ঐশী রহমানের বয়স সংক্রান্ত প্রতিবেদন না আসা পর্যন্ত তিনি শিশু-কিশোর আদালত হিসেবেই মামলা কার্যক্রম চালাচ্ছেন। এই আবেদনে আবশ্যকতা নেই।

এ ছাড়া ঐশী রহমানের আইনজীবীদের তদন্ত কর্মকর্তার সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন এবং ঐশী রহমান সুস্থ নয় মর্মে মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসা সংক্রান্ত আবেদনের আদেশ বিকালে দেবেন বলে আদালত জানান।

এর আগে শনিবার দুপুরে মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান খুনের ঘটনায় রিমান্ড শেষে মেয়ে ঐশী রহমানকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরে সন্ধ্যায় প্রক্রিয়া শেষে আদালত থেকে মেয়ে ঐশী রহমান ও গৃহপরিচারিকা খাদিজা খাতুন সুমীকে গাজীপুরের কোনাবাড়ী কিশোরী উন্নয়ন সংশোধনী কেন্দ্রে পাঠানো হয়।

উল্লেখ্য, ১৬ আগস্ট সন্ধ্যায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ইন্সপেক্টর মাহফুজ রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানের ক্ষত-বিক্ষত মরদেহ রাজধানীর মিন্টো রোডের চামেলীবাগে নিজ বাসা থেকে উদ্ধার করে পুলিশ। ওই হত্যাকান্ডের পর ঐশী রহস্যজনকভাবে নিখোঁজ ছিল। পরদিন ১৭ আগস্ট দুপুরে ঐশী পল্টন থানা পুলিশের কাছে আত্মসমর্পণ করে।

মাহফুজুর রহমান ও স্বপ্না রহমানের ২ সন্তান মেয়ে ঐশী রহমান ও ছেলে ঐহী রহমান। ঐশী ধানমন্ডির অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের ও লেভেলের শিক্ষার্থী। আর ঐহী রহমান রাজারবাগ পুলিশ লাইন স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ