1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘২৮ অক্টোবর জামায়াতকে নিশ্চিহ্ন করতে বিএনপির একটি অংশ অবশ্যই জড়িত ছিল’ শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস জার্মানির বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

Reporter Name
  • Update Time : সোমবার, ১ ফেব্রুয়ারি, ২০১৬
  • ২৪৭ Time View

5078মাধ্যমিক স্কুল সার্টির্ফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা ২০১৬ শুরু হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে সারাদেশে সকল শিক্ষাবোর্ডে এ যোগে এ পরীক্ষা শুরু হয়েছে। নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে পরীক্ষা সম্পন্ন করার জন্য শিক্ষা মন্ত্রণালয় কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানা যায়, প্রথম দিন (সোমবার) সকাল ১০টায় এসএসসিতে বাংলা (আবশ্যিক) ১ম পত্র, সহজ বাংলা ১ম পত্র, বাংলা ভাষা ও বাংলাদেশের সাংস্কৃতি ১ম পত্র, কুরআন মাজিদ ও তাজবীদ, ভোকেশনালে বাংলা-২ (সৃজনশীল) পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবার পরীক্ষায় বহুনির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) অংশের পরীক্ষা আগে হবে এবং পরে হবে সৃজনশীলের পরীক্ষা। এছাড়া দুই অংশের পরীক্ষার মধ্যে ১০ মিনিট সময়ের ব্যবধান থাকবে।

এত দিন সৃজনশীল অংশ আগে হত এবং এমসিকিউ অংশের পরীক্ষা পরে হত। কিন্তু এমসিকিউ প্রশ্ন কিছু অসাধু শিক্ষকের মোবাইল ফোনের মাধ্যমে বাইরে পাঠিয়ে উত্তর এনে শিক্ষার্থীদের কাছে সরবরাহ করা হত বলে অভিযোগের পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা নেয়া হয়েছে।

এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ জন। এর মধ্যে ছাত্র ৮ লাখ ৪২ হাজার ৯৩৩ এবং ছাত্রী ৮ লাখ ৮ হাজার ৫৯০ জন। এদের মধ্যে নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ১৪ লাখ ১৪ হাজার ৯২৭ জন। অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৭৩ হাজার ৭১৪ জন। বিশেষ পরীক্ষার্থীর সংখ্যা (যারা ১,২,৩ ও চার বিষয়ে অকৃতকার্য হয়েছে) ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ জন।

গত বছরের চেয়ে এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থী বেড়েছে ১ লাখ ৭২ হাজার ২৫৭ জন। এর মধ্যে ছাত্র বৃদ্ধি পেয়েছে ৭৯ হাজার ৫৯৪ এবং ছাত্রী বৃদ্ধি পেয়েছে ৯২ হাজার ৬৬৩ জন। গত বছরের তুলনায় মোট প্রতিষ্ঠান বৃদ্ধি পেয়েছে ৩১১টি, কেন্দ্র  বৃদ্ধি পেয়েছে ২৭টি। এছাড়া এ বছর ৭ জন অটিস্টিক পীরক্ষার্থী অংশ নেবেন। এদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ করা হয়েছে। এছাড়া দৃষ্টি প্রতিবন্ধীসহ অন্যান্য প্রতিবন্ধীদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় বরাদ্দ থাকবে।

প্রসঙ্গত, তত্ত্বীয় পরীক্ষা ১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৮ মার্চ শেষ হবে এবং ব্যবহারিক পরীক্ষা ৯ মার্চ থেকে শুরু হয়ে শেষ হবে ১৪ মার্চ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ