1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
কাশিমপুর কারাগারে ১২ আসনের ইলেকট্রিক কার্ট দিল মধুমতি ব্যাংক ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির রায়হান হত্যা মামলায় এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন অভিনেত্রী সাদিয়া আয়মান অসুস্থতা কাটিয়ে কনের সাজে হাজির প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রা বিলম্ব বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ও সচেতনতামূলক র‍্যালি ঢাকা দক্ষিণের সাবেক কাউন্সিলর সাঈদের ৭ বছরের কারাদণ্ড রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা

এল ক্ল্যাসিকোর পর সৌদিতে এবার মিলান ডার্বির উত্তাপ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩
  • ৯০ Time View

এল ক্ল্যাসিকোর উত্তাপ শেষ না হতেই সৌদি আরবেই এবার মিলান ডার্বি। রাতে ইতালিয়ান সুপার কাপে মুখোমুখি হবে এসি মিলান ও ইন্টার। কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে রাত ১টায় শুরু হবে ম্যাচ।
ডার্বি দেল্লা ম্যাডোনিনা বা ডার্বি দি মিলানো। ফুটবল ইতিহাসের ঐতিহ্যবাহী এক ম্যাচ। ইতালিয়ান দুই জায়ান্ট এসি মিলান ও ইন্টারের দ্বৈরথ।
২৩৪তম মিলান ডার্বির অপেক্ষা। তবে ইতালিয়ান সুপার কাপে মাত্র দ্বিতীয়বার মুখোমুখি হতে যাচ্ছে দু’দল। ২০১১ সালে নেরাজ্জুরিদের ২-১ গোলে হারিয়েছিল রোজোনেরিরা।
চলতি মৌসুমেও ইতালিয়ান লিগে ইন্টারকে ৩-২ গোলে হারিয়েছে এসি মিলান। শেষ ৫ দেখায় স্টেফানো পিওলির শিষ্যদের জয় দুই ম্যাচে। ড্র আর হার একটি কোরে।
বিপরীতে লিগের শেষ ১০ ম্যাচে আট জয় সিমোনে ইনজাগির ইন্টারের। তবে ইনজুরির কারণে সান সিরোর ডার্বিতে খেলা হবে না গোলরক্ষক সামির হ্যান্ডানোভিচ ও মিডফিল্ডার মার্সেলো ব্রোজোভিচের। একই কারণে একাদশে থাকা নিয়ে শঙ্কা আছে রোমেলু লুকাকুর।
এসি মিলানেও আছে ইনজুরি জটিলতা। জ্লাতান ইব্রাহিমোভিচ, ক্রনিচ, আনতে রেবিচদের পাবেন না কোচ স্টেফানো পিওলি।
আগের ২৩৩ মিলান ডার্বিতে ইন্টার জিতেছে ৮৫ ম্যাচে, এসি মিলানের ৭৯।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ