1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
রোনালদোর অর্জনের পুনরাবৃত্তি অসম্ভব: ইনফান্তিনো ব্যাংক ধসের জেরে প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনার পদত্যাগ বর্ণাঢ্য আয়োজনে শুরু সাফ ফুটবল উৎসব চরম জলবায়ু ঝুঁকিতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ, তালিকায় বাংলাদেশও ৫০টি বিশ্ববিদ্যালয়ে চালু হবে তৃতীয় ভাষা শিক্ষা কেন্দ্র: ইউজিসি চেয়ারম্যান রাশিয়ার কাছ থেকে দীর্ঘমেয়াদে এলএনজি-এলপিজি সরবরাহ পেতে চায় বাংলাদেশ বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় ইউএস ট্রেড শো শুরু নিহত সেনাসদস্যের মরদেহ যাচ্ছে ফরিদপুরে রুয়েটে আন্তঃবিভাগ ফ্রেশার্স ক্রিকেট টুর্নামেন্ট শুরু দেশে আরও তিনটি নতুন সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের

এলডিপি’কে লক্ষ্যে পৌঁছতে হবে: আবে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ ডিসেম্বর, ২০১২
  • ১৭৯ Time View

জাপানে নির্বাচনে বিশাল জয়ের পর দলকে সামনে এগিয়ে গিয়ে কাঙ্খিত লক্ষ্য অর্জন করতে হবে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির(এলডিপি)নেতা শিনজো আবে।

জাপানের নিম্নকক্ষের নির্বাচনে ৪৮০টি আসনের মধ্যে রক্ষণশীল দল এলডিপি প্রায় ৩০০ আসন পেয়েছে। শরিকদলসহ পার্লামেন্টের দুই-তৃতীয়ায়শ আসন তাদের দখলে।

ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক পার্টি অব জাপান(ডিপিজে)ব্যাপক ব্যাবধানে হেরে যাওয়ায় পদত্যাগ করছেন প্রধানমন্ত্রী ইয়োশিহিকো নোদা।

জাপানের ১৭তম প্রধানমন্ত্রী হিসাবে এলডিপি’র আবেকে এখন দেশের অর্থনৈতিক স্থবিরতা কাটিয়ে ওঠা এবং চীনের সঙ্গে উত্তেজনাকর সম্পর্ক সামাল দেয়ার চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।

দল বুঝতে পেরেছে তাদেরকে ‘গুরু দায়িত্ব’ পালন করতে হবে, বলেছেন আবে।

সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এবারের জয়ের মানে এই নয় যে, লিবারেল ডেমাক্র্যাটিক দলের প্রতি জনগণের আস্থা ফিরেছে।”

“বরং জনগণ এ রায় দিয়ে বুঝিয়ে দিয়েছে যে, ডিপিজে’র শাসনামলে গত তিন বছরে সৃষ্ট অনিশ্চয়তা এবং রাজনৈতিক স্থবিরতার অবসান ঘটানোর কাঙ্খিত লক্ষ্য অর্জন করতে হবে এলডিপি’কে।”

সোমবার বেলা শেষে নির্বাচনের আনুষ্ঠানিক ফল পাওয়া যেতে পারে। তবে জাপানের গণমাধ্যম সংস্থাগুলো এলডিপি ২৯৪টি আসন পেয়েছে বলে জানিয়েছে।

শরিক দল নিউ কোমেইতো পার্টির ৩১টি আসনসহ এলডিপি’র নেতৃত্বাধীন জোট পার্লামেন্টের দুই-তৃতীয়াংশ আসন দখল করেছে। অন্যদিকে, ক্ষমতাসীন দল ডিপিজে পেয়েছে ৫৭টি আসন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ