1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া সম্পত্তির দাম গোপন ঠেকাতে কী পরিকল্পনা? ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ‘অনিয়মের’ অভিযোগ, শনিবার বিক্ষোভের ডাক জামায়াতের লাঞ্চের আগে নাঈমের স্বস্তি, তবু এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ আগামীকাল এইচএসসির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে ঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা, নীতিমালা প্রকাশ ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ করবে ১১ দল নাঈমের ঘূর্ণিতে লিড পেল বাংলাদেশ বাবুগঞ্জে ভুয়া চিকিৎসককে ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

এখনও ইংল্যান্ড সফরে রোহিত শর্মা

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ৭২ Time View

ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি এবং এক দিনের সিরিজ জিতে ফুরফুরে মেজাজে রোহিত শর্মা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক দিনের সিরিজে তাঁকে বিশ্রাম দিয়েছেন নির্বাচকেরা। ভারতীয় দলের অধিনায়ক সেই সুযোগে ইংল্যান্ডেই ছুটি কাটাচ্ছেন পরিবারের সঙ্গে।

ভারতীয় দলের ইংল্যান্ড সফর শেষ হলেও সেখানেই থেকে গিয়েছেন রোহিত। লন্ডনে রয়েছেন তাঁর স্ত্রী রিতিকা এবং মেয়ে সামাইরা। উপভোগ করছেন সেখানকার গ্রীষ্ম। ক্রিকেটের ব্যস্ততা না থাকায় পরিবার নিয়ে হালকা মেজাজে ছুটি কাটাচ্ছেন রোহিত। মঙ্গলবার স্ত্রী, মেয়েকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন উইন্ডসরের একটি বিনোদন পার্কে। বেশ কিছুটা সময় তাঁরা সেখানে কাটান। সেই ছবি নেটমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক।

ছুটি কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজ যাবেন তিনি। দলকে টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দেবেন। ইংল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের দু’টি সিরিজ জিতলেও ব্যাট হাতে তেমন রান পাননি রোহিত। তিনটি টি-টোয়েন্টি ম্যাচে করেছেন ৬৬ রান। তিনটি এক দিনের ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে ৯৩ রান। যদিও ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর নেতৃত্বের প্রশংসা করেছেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়।

দ্রাবিড় বলেছেন, ‘‘ইংল্যান্ডের বিরুদ্ধে আমাদের পরিকল্পনা এবং কৌশল বেশ ভাল হয়েছে। বোলাররা শর্ট বলগুলো খুব ভাল করেছে। ফিল্ডাররাও ছিল সঠিক জায়গায়। পরিকল্পনা অনুযায়ী খেলতে পারার কৃতিত্ব দলের সকলের এবং অবশ্যই অধিনায়কের। সে জন্য ফলাফলও ভাল হয়েছে।’’

রোহিতকে বিশ্রাম দেওয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক দিনের সিরিজে নেতৃত্ব দেবেন শিখর ধবন। রোহিত ছাড়াও বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলী, ঋষভ পন্থ, যশপ্রীত বুমরা এবং হার্দিক পাণ্ড্যকে। কোহলী এবং বুমরা খেলবেন না টি-টোয়েন্টি সিরিজও।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ