1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনামঃ
ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া সম্পত্তির দাম গোপন ঠেকাতে কী পরিকল্পনা? ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ‘অনিয়মের’ অভিযোগ, শনিবার বিক্ষোভের ডাক জামায়াতের লাঞ্চের আগে নাঈমের স্বস্তি, তবু এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ আগামীকাল এইচএসসির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে ঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা, নীতিমালা প্রকাশ ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ করবে ১১ দল নাঈমের ঘূর্ণিতে লিড পেল বাংলাদেশ বাবুগঞ্জে ভুয়া চিকিৎসককে ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

এক বছরের জন্য টি-টোয়েন্টি অধিনায়ক নাহিদা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ৫৪ Time View

বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ স্পিনার নাহিদা আক্তার। এক বছরের জন্য তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। আর দলের সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন ব্যাটার সোবহানা মোস্তারি।

রোববার দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী উইংয়ের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু। অধিনায়ক হিসেবে নাহিদা স্থলাভিষিক্ত হয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার নিগার সুলতানা জ্যোতির।

আগামী নভেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া ইমার্জিং নেশন্স ট্রফি দিয়ে অধিনায়ক হিসেবে নিজের মেয়াদ শুরু করবেন ২৫ বছর বয়সী নাহিদা। বিসিবি এই প্রসঙ্গে পরিচালক রফিকুল বলেন, ‘সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করেই আমরা নাহিদাকে টি-টোয়েন্টি দলের অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়েছি। সোবহানা হবে সহ-অধিনায়ক।’

‘নাহিদাকে এক বছরের জন্য এই দায়িত্ব দেওয়া হয়েছে। এরপর ২০২৮ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে পরিস্থিতি মূল্যায়ন করে আমরা পরবর্তী পদক্ষেপ নেব,’ যোগ করেন তিনি।

এর আগে জ্যোতি টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করলে বিস্মিত হয়েছিল বিসিবি। জানা গেছে, তিনি অনুভব করেছিলেন যে তার নেতৃত্বকে অন্যায্যভাবে প্রশ্নের মুখে ফেলা হচ্ছে। যদিও বিসিবি জানিয়েছিল, তাদের অধিনায়ক বদলানোর কোনো ইচ্ছা ছিল না।

এই ধোঁয়াশার মধ্যেই জ্যোতি টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছেড়ে দেন। তবে তিনি ওয়ানডে দলের অধিনায়কের দায়িত্ব চালিয়ে যাবেন।

বাংলাদেশ দলের অন্যতম সেরা পারফর্মার নাহিদা এখন পর্যন্ত ৬৫টি ওয়ানডে ও ১১৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। সেখানে তার শিকার যথাক্রমে ৮১টি ও ১৩২টি উইকেট। ২০২২ সালে জ্যোতি টি-টোয়েন্টি অধিনায়কত্ব গ্রহণের পর থেকে এতদিন সহ-অধিনায়কের দায়িত্ব পালন করে আসছিলেন নাহিদা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ