1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
কৃষিপণ্যের রপ্তানি বাড়াতে আইএফআইসি-সুইসকন্ট্যাক্টের নতুন উদ্যোগ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট চালু হচ্ছে কবে, জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ | Boishakhi Online জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড মিডল্যান্ড ব্যাংকের ১৭তম শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত বরিশাল বোর্ডে ১১ প্রতিষ্ঠানে শূন্য পাস, কমেছে জিপিএ-৫ নিয়ম অনুযায়ী সিলেট টেস্টে মুমিনুল ভাই খেলতে পারবেন না: শান্ত বাংলাদেশকে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যে শর্ত ভারতের নিচে নেমে গেল বাংলাদেশ, শান্তর চোখে ‘ফাইনাল কঠিন’ মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন, কুপন রেট ১২.০৫ শতাংশ

এইচএসসি: রাজশাহী বোর্ডে পাসের হার কমেছে ১৪ শতাংশ

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ১৯ Time View

কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও। এ বছর ৪ হাজার ৫২০ জন জিপিএ-৫ পেয়েছেন। গত বছর পেয়েছিল ১০ হাজার ১৩৭ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় এবারের ফলাফলে রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের ৪৫ দশমিক ০৬ শতাংশ। গত বছর এ হার ছিল ৫৯ দশমিক ৪০ শতাংশ। সে হিসাবে এক বছরের ব্যবধানে এ বোর্ডে পাসের হার কমেছে ১৪ দশমিক ৩৪ শতাংশ।

পাশাপাশি কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও। এ বছর ৪ হাজার ৫২০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। গত বছর এ সংখ্যা ছিল ১০ হাজার ১৩৭।

শনিবার দুপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণার এসব তথ্য জানান রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফফাত জেরীন।

বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর মোট ১ লাখ ৪১ হাজার ৯৩৬ জন পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নিবন্ধন করেন। এর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন ১ লাখ ৩৭ হাজার ৩৫৬ জন। তাদের মধ্যে পাস করেছেন ৬১ হাজার ৮৯৪ জন।

গত বছর ১ লাখ ৩০ হাজার ৮৮৭ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছিল ৭৭ হাজার ৭৪২ জন।

জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ১ হাজার ৯৬৫ জন এবং ছাত্রী ২ হাজার ৫৫৫ জন।

এ বছর পরীক্ষায় বহিষ্কৃত হয়েছেন ৩১ জন। গত বছর এ সংখ্যা ছিল ১৩ জন।

পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফফাত জেরীন বলেন, “এ বছর খাতা মূল্যায়নের ক্ষেত্রে প্রকৃত মূল্যায়ন করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীরা পড়াশোনার ক্ষেত্রে কম মনোযোগী হওয়ায় পাসের হার কমেছে।”

এদিকে, শিক্ষা বোর্ডের তথ্যে জানা গেছে, এবছর শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যাও কমেছে। এ বছর ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী পাস করেছেন। গত বছর সংখ্যাটি ছিল ১৮। অন্যদিকে, এ বছর ৩৯টি কলেজের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি, গতবছর এ সংখ্যা ছিল ৩৫টি।

মাটি বাঁচানোর বৈশ্বিক আলোচনায় বাংলাদেশের জায়গা কোথায়?

ব্যাটারি রিকশার বিধিমালা: নিরাপত্তা, নাকি জীবিকার ওপর বেড়া?

মেট্রোরেলে প্রবীণের মৃত্যু: একটু বসার জায়গা ছাড়েনি কেউ

উদীচীর ৫৮: কনটেন্টের কোলাহলে মুক্তবুদ্ধির ধ্রুবতারা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ