1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ ভারতের কাছে এবার ১৩ গোল হজম করল বাংলাদেশ সরকারি ব্যাংকের মধ্যে প্রথম মাস্টারকার্ডের লাইসেন্স পেল বাংলাদেশ কৃষি ব্যাংক

উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা আজ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ জানুয়ারি, ২০১৪
  • ১৭২ Time View

মেয়াদোত্তীর্ণ এবং চলতি মাসে মেয়াদ শেষ হবে এমন উপজেলা পরিষদের নির্বাচন নিয়ে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার দুপুর ১২টায় শুরু হওয়া ইসির বৈঠক শেষে ৪র্থ উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

এবার দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নিয়ে নিরাপত্তা জোরদারে একাধিক দিন বা অন্তত ৭ দিন ধরে ভোট গ্রহণের পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের।

ইসি সূত্র জানায়, বিশেষ এ বৈঠক শেষে উপজেলা নির্বাচনের তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। কারন উপজেলা পরিষদের মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে পরবর্তী নির্বাচন অনুষ্ঠানের বিধান থাকায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমেদের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত রয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক, আবু হাফিজ, জাবেদ আলী, শাহ নেওয়াজ ও নির্বাচন কমিশন সচিব ড. মোহাম্মদ সাদিক।

নির্বাচন কমিশনার শাহ নেওয়াজ জানান, নির্বাচন কমিশনের সভা শেষে উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। মোট ৪৮৭টি উপজেলার মধ্যে ১১৩টি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

তবে শনিবার ইসি সূত্র জানিয়েছিলো, ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের যেকোনো দিন উপজেলা নির্বাচনের তারিখ ঘোষণা করা হতে পারে।

তিনি আরও জানান, দেশের ৪৮১টি উপজেলা ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে মেয়াদোত্তীর্ণ হবে। ফেব্রুয়ারি মাসে ১১৫টি, মার্চে ২২৩টি, এপ্রিলে ৩৫টি, মে মাসে ৮৫টি ও জুন মাসে ১৮টি উপজেলার মেয়াদ উত্তীর্ণ হচ্ছে। বাকিগুলো জুলাই থেকে সেপ্টেম্বর মাসে উত্তীর্ণ হবে।

এর আগে, ২০০৯ সালের ২২ জানুয়ারি একযোগে একই দিনে ভোট করে এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন ইসি।

ইসি সচিবালয় জানায়, তফসিল ঘোষণার আগে প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করতে ৪৫দিন লাগবে। এর মধ্যে তফসিল ঘোষণা, মনোনয়ন দাখিল, বাছাই, বাছাইয়ের পর আপিল, আপিল নিষ্পত্তি, প্রত্যাহার, প্রচারণা ও ব্যালট পেপার মুদ্রণ এবং ভোটের জন্য একদিন সময় লাগবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ