1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
৬৩ কোটি টাকা ‘আত্মসাতের’ অভিযোগ, সাইফুজ্জামান চৌধুরীসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা দেখন বর্মণের আলপনায় যেভাবে বদলে গেল টিকইল গ্রামের পরিচয় টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন সবুজ সিএনজিতে সবুজ নম্বর প্লেট, অপরাধী ধরতে পুলিশের চোখে অন্ধকার স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ ও ২ লাখ কর্মসংস্থানসহ যা আছে বাংলাদেশ-জাপান যৌথ ঘোষণায় বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ আগামী বছরের মধ্যে, ঢাকায় আলোচনা শুরু নতুন বেতন কাঠামোয় বাড়তি বেতন ১ নভেম্বর, পাবেন না অনেকে ডিকশনারি ডটকমের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’—কী এর অর্থ? ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের

উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ ট্রাম্প ও মুনের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০১৮
  • ৫৪ Time View

উত্তর কোরিয়ার সঙ্গে ‘অনুকূল পরিস্থিতিতে’ যুক্তরাষ্ট্রের আলোচনা হতে পারে বলে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার হোয়াইট হাউস একথা জানিয়েছে।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন উত্তর কোরীয় নেতা কিম জং-উনের সঙ্গে বৈঠকে বসার ইচ্ছা প্রকাশ করার পর ট্রাম্প এ ইঙ্গিত দিলেন।
কয়েক মাসের চরম উত্তেজনার পর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় শীতকালীন অলিম্পিকে উত্তর কোরিয়ার ক্রীড়াবিদ পাঠানোর ব্যাপারে দু’দেশের মধ্যে যুগান্তকারী সিদ্ধান্তের কয়েকদিন পর পরিস্থিতি শান্ত হয়ে আসার লক্ষণ দেখা যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
দু’পক্ষের মধ্যে এই সমঝোতাকে আন্তর্জাতিক সম্প্রদায় ব্যাপকভাবে স্বাগত জানিয়েছে।
হোয়াইট হাউস জানায়, মুনের সঙ্গে ফোনালাপকালে ট্রাম্প ‘অনুকূল পরিবেশে’ পিয়ংইয়ংয়ের সঙ্গে বৈঠকের ইচ্ছা ব্যক্ত করেছেন।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ্ স্যান্ডার্স এক বিবৃতিতে জানান, ‘দুই নেতা উত্তর কোরিয়ার বিরুদ্ধে সর্বোচ্চ চাপ অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ