1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
একসঙ্গে ২ পেশা: সরাইল থানার ওসিকে আইনজীবী সমিতির শোকজ চাঁদপুরে মা ইলিশ শিকারের দায়ে ৬৪৬ জেলে আটক, ১৮৩ জনের কারাদণ্ড শিল্পী কল্যাণ ট্রাস্টের দায়িত্ব পেলেন শিবা শানু, আলোচনা করে ছাড়তে চান শিল্পী সমিতির পদ লাঞ্চের আগে নাঈমের আঘাত, ৫৯ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ | Boishakhi Online অস্ট্রেলিয়ার ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন জশ ইংলিস ‘স্যার হ্যারি কেইন’ শুনতে অদ্ভুত লাগবে কেইনের ব্রাজিল ফুটবল দলে পাঁচ নতুন মুখ ডাকলেন কোচ কার্লো আনচেলত্তি অন্য বিমানে ফেরার সুযোগ থাকলেও সফরসঙ্গীদের ছেড়ে যাননি প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে বছরে এক লাখ কর্মী নেওয়ার বিষয়ে যা বলছে জাপান ইয়াবাসহ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তাঁর ৪ সঙ্গী গ্রেপ্তার

উত্তরায় বিমান বিধ্বস্তে নিহতদের প্রতি সমবেদনা জানালেন চীনের পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১০৫ Time View

ঢাকার উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এ ঘটনায় বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের কাছে পাঠানো এক চিঠিতে তিনি নিহতদের প্রতি শ্রদ্ধা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

মঙ্গলবার (২২ জুলাই) ঢাকার চীনা দূতাবাস থেকে এ তথ্য জানানো হয়। চিঠিতে ওয়াং ই বলেন, “ঢাকায় বাংলাদেশের একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ব্যাপক হতাহতের খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত। নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”

এর আগে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অন্তত ১৬৫ জন।

বিমান বিধ্বস্তের এই মর্মান্তিক ঘটনায় দেশ-বিদেশে শোকের ছায়া নেমে এসেছে। বাংলাদেশের নিকট বন্ধু রাষ্ট্র হিসেবে চীন তাদের গভীর সহানুভূতি প্রকাশ করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ