1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘২৮ অক্টোবর জামায়াতকে নিশ্চিহ্ন করতে বিএনপির একটি অংশ অবশ্যই জড়িত ছিল’ শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস জার্মানির বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ

উড্ডয়নের ১৮ মিনিট পরই ঢাকায় বিমানের জরুরি অবতরণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ মার্চ, ২০১৮
  • ৭৩ Time View

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৈয়দপুরের উদ্দেশে উড্ডয়নের ১৮ মিনিটের মধ্যে আবারও ঢাকায় জরুরি অবতরণ করতে হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজকে।

মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। ড্যাশ-৮ মডেলের বিজি-৪৯৩ উড়োজাহাজটির দুপুর ১২টায় উড্ডয়নের কথা ছিল। তবে উড়োজাহাজটি দুপুর ১২টা ২৮ মিনিটে উড্ডয়ন করে।

যান্ত্রিক ত্রুটির কারণে উড্ডয়নের ১৮ মিনিটের মধ্যে অর্থাৎ দুপুর ১২টা ৪৬ মিনিটে যাত্রীদের প্রাণ রক্ষা করে ঢাকায় জরুরি অবতরণ করে উড়োজাহাজটি।

তবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তথ্য কেন্দ্র থেকে একজন অপারেটর জাগো নিউজকে বলেন, ‘উড্ডয়নের ১৮ মিনিট পর ফ্লাইটটি ১২টা ৪৬ মিনিটে ফিরে আসে। এটি জরুরি অবতরণ কি-না এ বিষয়ে আমরা বলতে পারছি না।’

নাম প্রকাশে অনিচ্ছুক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এক কর্মকর্তা জাগো নিউজকে বলেন, ইঞ্জিনে ‘প্রেসারজনিত সমস্যার’ কারণে ফ্লাইটটি ঢাকায় ফেরত আনেন পাইলট।

গত সপ্তাহেই ঢাকা থেকে ছেড়ে যাওয়া ইউএস-বাংলার একটি উড়োজাহাজ নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করতে গিয়ে বিধ্বস্ত হয়। এতে প্রাণ গেছে ৫১ যাত্রীর। পুড়ে অঙ্গার হয়ে যাওয়ার কারণে নিহতদের কয়েকজনের মরদেহ এখনও শনাক্ত করা যায়নি। যাদের মরদেহ শনাক্ত করা গেছে সোমবার বিমান বাহিনীর একটি বিশেষ উড়োজাহাজে তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ