1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
সবুজ সিএনজিতে সবুজ নম্বর প্লেট, অপরাধী ধরতে পুলিশের চোখে অন্ধকার স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ ও ২ লাখ কর্মসংস্থানসহ যা আছে বাংলাদেশ-জাপান যৌথ ঘোষণায় বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ আগামী বছরের মধ্যে, ঢাকায় আলোচনা শুরু নতুন বেতন কাঠামোয় বাড়তি বেতন ১ নভেম্বর, পাবেন না অনেকে ডিকশনারি ডটকমের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’—কী এর অর্থ? ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের মেরিটাইম ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সেমিনারে গবেষণা পোস্টার আহ্বান রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকে নতুন এমডি, বেসরকারি ব্যাংক থেকে দুজন খুলনা বিভাগে এক দিনে ডেঙ্গু ও হামে ৮ জনের মৃত্যু

ঈদ যাত্রা : প্রতিদিন ৫৩ হাজার যাত্রী ট্রেনে ঢাকা ছাড়তে পারবেন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ৫৪ Time View

কমলাপুর রেলস্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার জানিয়েছেন, ঈদ যাত্রায় প্রতিদিন ৫৩ হাজার যাত্রী ট্রেনে রাজধানী ঢাকা ছাড়তে পারবেন। এরমধ্যে শুধুমাত্র আন্তঃনগর ট্রেনে আসন থাকবে প্রায় ২৭ হাজার। এখন সবাই যদি ট্রেনে যেতে চান সেটা কোনো অবস্থাতেই সম্ভব না।

আজ সোমবার (২৫ এপ্রিল) কমলাপুর রেলস্টেশনের নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মাসুদ বলেন, ঈদে চাপ হবে এটা জেনেই আন্তঃনগর ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন করা হয়েছে। এছাড়া দুটি স্পেশাল ট্রেনও সংযোজন করা হয়েছে, যেটি ২৯ এপ্রিল থেকে চলাচল করবে।

ট্রেনের টিকিটের কোটা বরাদ্দের প্রসঙ্গে তিনি বলেন, করোনার কারণে যে কোটা প্রথা বাতিল করা হয়েছে এখনও সেটি বলবৎ আছে। শুধুমাত্র রেলওয়ের ২ শতাংশ এবং ইমার্জেন্সি ২ শতাংশ কোটা চালু আছে। টিকিট অনলাইনে অর্ধেক এবং কাউন্টারে বাকি অর্ধেক বিক্রি হচ্ছে।

আজ ২৯ এপ্রিলের অগ্রিম টিকিট দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, আজ দুটি ঈদ স্পেশাল ট্রেনের টিকিটও বিক্রি শুরু হয়েছে। এগুলোর একটি যাবে দেওয়ানগঞ্জ এবং অন্যটি খুলনায়। সবমিলিয়ে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে প্রতিদিন ২৭ হাজার ৭০০ আসনের টিকিট বিক্রি করছি।

আগামীকাল ৩০ এপ্রিলের টিকিট বিক্রি হবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ