1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘পিছিয়ে থাকা’ ৩ পার্বত্য জেলা আর লম্বা পরীক্ষায় ফল খারাপ চট্টগ্রামে! এইচএসসি-সমমান পরীক্ষায় বিদেশ কেন্দ্রে পাশের হার ৯০.৮৭ শতাংশ আমরা কোনো রাজনৈতিক প্রতিহিংসা বা বিভাজন চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিকদের অবরোধ, ৫ ঘণ্টা পর সচল মহাসড়ক সিলেট টেস্টের বাংলাদেশ দলে একটি পরিবর্তন পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত : একজন বাধ্যতামূলক অবসরে জরুরি প্রয়োজনে এক কিস্তির টাকা তুলতে পারবেন ওয়ালটনের ক্রেতারা রাজশাহী বোর্ডের ৩৯ কলেজের কেউ পাস করেনি নীতি বদলে প্রথমবারের মতো শ্রমিক সংগঠন গঠন করল বিজেপি লালনের মানবতাবাদী দর্শন ভারত বাংলাদেশ বন্ধুত্বের সেতু বললেন হাইকমিশনার

ঈদ ও আগস্ট ঘিরে কড়া নিরাপত্তা

Reporter Name
  • Update Time : শনিবার, ১ আগস্ট, ২০২০
  • ৪৬ Time View

কোরবানির ঈদ ও শোকাবহ আগস্ট সামনে রেখে সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সব ইউনিট সতর্ক অবস্থায় রয়েছে। রাজধানীতে জোরদার করা হয়েছে নিরাপত্তা।

আজ শনিবার পবিত্র ঈদুল আজহার দিন রাজধানীতে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। ফাঁকা রাজধানীর নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ, বাড়ানো হয়েছে চেকপোস্ট ও টহল।

পুলিশ সদর দফতরের আগাম সতর্কবার্তা, ঈদুল আজহার নামাজে জমায়েতসহ নামা সমীকরণকে সামনে রেখে আগেই প্রস্তুতি নেওয়া হয়ছে।

ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীর নিরাপত্তায় ইতোমধ্যে কাজ শুরু করেছে র‍্যাব ও পুলিশ। গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাসহ সব জায়গায় বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।

গতকাল শুক্রবার থেকেই রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ব্যক্তি ও গাড়ি তল্লাশি করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুলশান ও বারিধারার সব দূতাবাস এবং সংলগ্ন সড়কে থাকছে বাড়তি গোয়েন্দা নজরদারি।

জঙ্গি হামলার আশঙ্কায় ইতোমধ্যে পুলিশের সব ইউনিটকে সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ কারণেই রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ