1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘অর্ণব’, বাংলাদেশে কেমন প্রভাব পড়বে? রাতের মধ্যে দেশের যে ৬ জেলায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ‘ডিজিটাল খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের’ মুশফিক-লিটনকে নিয়ে শঙ্কার পর স্বস্তি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নয়, শান্তর চোখ এখন কেবল মিরপুর টেস্টে জাপানের কিংবদন্তি মাঙ্গা শিল্পী তেৎসুয়া চিবা মারা গেছেন অভিষেক-সূর্যবংশীর তাণ্ডবে পাওয়ার প্লেতে বিশ্বরেকর্ড, ভারতের তিনে তিন সৌদিয়ার ঢাকা-রিয়াদ ফ্লাইট চালু হতে পারে বুধবার

ইসির ভূমিকায় খুশি জাপা

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ ডিসেম্বর, ২০১৭
  • ৪০ Time View

রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনে এখন পর্যন্ত নির্বাচন কমিশন (ইসি) যেসব পদক্ষেপ নিয়েছে তা সন্তোষজনক বলে মনে করছে জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টি।

বুধবার রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সঙ্গে বৈঠক শেষে দলের পক্ষ থেকে এ সন্তুষ্টির কথা সাংবাদিকদের জানান জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলাম।

তিনি বলেন, সারা দেশের মানু্ষ এখন রংপুর সিটি কর্পোরেশনের দিকে তাকিয়ে আছে। এটা আপনাদের জন্য একটা টেস্ট। এই টেস্টে যদি জয়ী হতে পারেন, তাহলে আপনাদের ওপর মানুষের আস্থা বাড়বে।

কোনো প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ আছে কি না জানতে চাইলে তিনি বলেন, আমাদের কোনো অভিযোগ নেই। নির্বাচনটা যাতে সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সেটি জানিয়েছি। নির্বাচনে হঠাৎ করে সমস্যা হয়। সেগুলো যাতে প্রথম থেকেই নিয়ন্ত্রণ করা যায়। এসব বিষয়টি তাদেরকে জানাতে এসেছি।

এর আগে দলটির প্রতিনিধি দল বেলা ১১টায় সিইসির কার্যালয়ে যান। সেখানে ঘণ্টা খানেক বৈঠক করেন। বৈঠকে নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী ও কবিতা খানম উপস্থিত ছিলেন।

জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে জাপার প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী, মীর আবদুস সবুর আসুদ, মেজর (অব.) মো. খালেদ আখতার, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী শেখ ও মো. আশেকুল আমীনসহ ৮ জন সদস্য উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ