1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশকে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যে শর্ত ভারতের নিচে নেমে গেল বাংলাদেশ, শান্তর চোখে ‘ফাইনাল কঠিন’ মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন, কুপন রেট ১২.০৫ শতাংশ বিমানের নামে ভুয়া নিয়োগ ফরম, অর্থ-ব্যক্তিগত তথ্য লেনদেনে বিরত থাকার আহ্বান শেরপুরে কাঁচাবাজারের টোল আদায় নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০ সিলেট বোর্ডে ২০ বছরের মধ্যে এইচএসসিতে সর্বনিম্ন পাসের হার নিয়মিত না খেলালে সুরিয়াভানশিকে দেশে পাঠিয়ে দেওয়ার পরামর্শ আকাশ চোপড়ার সৌদিতে হুথিদের নিখুঁত হামলার নেপথ্যে কি রুশ গুপ্তচর স্যাটেলাইট সোরিয়াসিস ছোঁয়াচে রোগ নয়, চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা সম্ভব ৪ দিন শেষ না হতেই ৮ উইকেটে হারল বাংলাদেশ | Boishakhi Online

ইসরায়েলের নতুন বসতি নির্মাণের উদ্যোগে জাতিসংঘের নিন্দা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ ডিসেম্বর, ২০১২
  • ২৯৪ Time View

পূর্ব জেরুজালেমের কাছে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের নতুন করে বসতি নির্মাণের উদ্যোগকে শান্তিচুক্তির প্রতি মারাত্মক আঘাত বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। পশ্চিম তীরে ইসরায়েলের নতুন করে ৩ হাজার বসতি নির্মাণের উদ্যোগে রোববার দেয়া এক বিবৃতিতে বান কি মুন তার হতাশা ও উদ্বেগের কথা জানান।

বান কি মুন বলেন, এ সিদ্ধান্ত দু’দেশের শান্তি প্রক্রিয়ায় মারাত্মক ব্যাঘাত ঘটাবে। তিনি বলেন, এ বসতি নির্মাণের ফলে পূর্ব জেরুজালেমের কাছে পশ্চিম তীরের ফিলিস্তিনি অধিবাসীরা নিজ ভূখণ্ড থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়বে। তাদের স্বাভাবিক জীবন-যাপন অবরুদ্ধ হয়ে যাবে।

জাতিসংঘে ফিলিস্তিনের পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা দেয়ার একদিন পর ইসরায়েল অতিরিক্ত ৩ হাজার নতুন বসতি স্থাপন করার কথা জানিয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বসতি স্থাপনের ব্যাপারে অনড় অবস্থানের কথা জানিয়ে বলেন, আমরা নতুন বসতি নির্মাণ অব্যাহত রাখবো। এবং ইসরায়েলের কৌশলগত মানচিত্রে এ বসতিগুলোও স্থান পাবে।
বৃহস্পতিবার ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে মর্যাদা দেয়ার জন্য প্রস্তাব করেন। তার সে আহবানে সাড়া দেন জাতিসংঘভুক্ত দেশের অধিকাংশ সদস্যরাষ্ট্র।

এদিকে, নতুন বসতি নির্মাণ বন্ধ করতে এবং শান্তিচুক্তি ধরে রাখতে সমঝোতা বৈঠকের আহবান করেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, ইসরায়েলের নতুন বসতি স্থাপনের ঘোষণায় জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা পাওয়ার আনন্দ উল্লাস বন্ধ হয়ে গেছে ফিলিস্তিনিদের।

উল্লেখ্য, আন্তর্জাতিক আইননানুযায়ী ভিন্ন রাষ্ট্রের ভূখণ্ডে বসতি স্থাপন অবৈধ ঘোষিত হলেও ইসরায়েল বরাবরই তা প্রত্যাখ্যান করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ