1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বাংলাদেশের বর্ণা আক্তার জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছর পেছাল পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ

ইসরাইল বিষয়ে টুইট করায় ল’রিয়েলের বিজ্ঞাপন করতে পারছেন না আমেনা খান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০১৮
  • ৫৭ Time View

টুইটারে একের পর এক ইসরাইল বিরোধী মন্তব্যের কারণে ব্রিটিশ মডেল আমেনা খানকে ল’রিয়েলের বিজ্ঞাপনী প্রচারণা থেকে সরে দাঁড়াতে হয়েছে। ব্রিটেনে বিজ্ঞাপন প্রচারের জন্যে এ মডেলকে নির্বাচন করা হয়েছিল। খবর এএফপি’র।
ফ্রান্সের প্রসাধনী কোম্পানি ল’রিয়েল শ্যাম্পুর বিজ্ঞাপনের জন্য গত সপ্তাহে তাকে নির্বাচন করে। এ প্রচারণায় তাকে হিজাব পরে দেখা যেতো। আর এক্ষেত্রে তিনি হতেন হিজাব পরা প্রথম নারী মডেল।
তবে ২০১৪ সালে টুইটারে পোস্ট করা খানের বার্তাগুলো মুছে ফেলা হয়েছে।
সোমবার টুইটারে দেয়া এক বার্তায় তিনি বলেন, ‘২০১৪ সালে টুইটারে পোস্ট করা বার্তাগুলোর জন্য আমি গভীরভাবে দু:খ প্রকাশ করছি এবং এর জন্য যারা মর্মাহত হয়েছেন তাদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।’
তিনি আরো বলেন, ‘অনেক দু:খের সাথে আমি এই বিজ্ঞাপন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমাকে নিয়ে বর্তমান আলোচনা এর উদ্দেশ্যকে খর্ব করবে।’
এদিকে এএফপি’কে ল’রিয়েল গ্রুপ জানায়, তারা ব্রিটিশ মডেল আমেনা খানের সরে দাঁড়ানোর সিদ্ধান্তকে অনুমোদন দিয়েছে।
তারা আরো জানায়, ‘টুইটারে এমন মন্তব্যের জন্য আমেনা খানের ক্ষমা চাওয়ার বিষয়টির আমরা প্রশংসা করছি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ