1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনামঃ
জাপানের বিনিয়োগে বাংলাদেশে দুই লাখ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা টেকসই পোশাকশিল্পের রূপান্তর তুলে ধরবে বাটেক্সপোর ইমপ্যাক্ট জোন সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকা রাজবাড়ীতে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি, আহত ১ নাটোরে ছাত্রদল নেতা হত্যা: এমপিপুত্র মিন্টু তিন দিনের রিমান্ডে ‘…আম্মু ওকে আমার গার্ডিয়ান বানিয়ে দিয়েছিল’ এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবলে আইইউবি-ইউআইইউয়ের ম্যাচ ড্র কমনওয়েলথ কাবাডিতে সিঙ্গাপুরকে উড়িয়ে দিল বাংলাদেশ ২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক

ইরাকে জোড়া গাড়িবোমা হামলা : নিহত ৪২

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০১৫
  • ১৫৯ Time View

পূর্ব ইরাকের দিয়ালা প্রদেশে গত সোমবার জোড়া বোমা হামলায় প্রায় ৫৮ জন নিহত হয়। আহত হয় আরো শতাধিক। বোমা বিস্ফোরণের দায় স্বীকার করেছে চরমপন্থী সশস্ত্র গোষ্ঠী ইসলামিক স্টেট।gjhv
বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, গত সোমবার রাতে রাজধানী বাগদাদ থেকে ৬০ কিলোমিটার উত্তরপূর্বের দিয়ালা প্রদেশের বাকুবা শহরের নিকটবর্তী দুটি স্থানে এসব হামলা চালানো হয়।
হামলার ধরনগুলোর সঙ্গে আইএসের চালানো আগের হামলাগুলোর মিল আছে। বেসামরিক লোকজনের উপর হামলার জন্য আইএস সাধারণত বাজার এলাকাকেই বেছে নেয়, আর নিরাপত্তা বাহিনীর উপর হামলার জন্য সামরিক তল্লাশি চৌকি।
চলতি বছরের জানুয়ারিতে ইরাকি কর্মকর্তারা দিয়ালাকে আইএসমুক্ত বলে ঘোষণা করেছিলেন। ইরানের সীমান্তবর্তী প্রদেশটি নিরাপত্তাবাহিনীকে সহযোগিতা করেছিল স্থানীয় শিয়া যোদ্ধারা।
আইএসমুক্ত বলে ঘোষণা দিলেও জিহাদিরা ভেতরে ভেতরে সংঘবদ্ধ ও সক্রিয় ছিল। যার প্রমাণ পাওয়া গেল সোমবারের হামলায়।
প্রাদেশিক রাজধানী বাকুবা থেকে মাত্র চার কিলোমিটার দূরে হুয়াইদারে একটি মার্কেটে বোমা হামলা করে আইএস। পুলিশ জানিয়েছে, এতে অন্তত ৫১ জন নিহত ও ৮০ জন আহত হয়েছেন।
বাকুবার পূর্বাঞ্চলে অপর এক বোমা হামলায় নিহত হয়েছেন অন্তত সাতজন। আহত হয়েছে আরো ২৫ জন।
মাত্র ১ মাস আগে দিয়ালার খান বানি সাদ এলাকার একটি বাজারে রমজান শেষে ঈদের কেনাকাটায় ব্যস্ত লোকজনের উপর চালানো আইএসের গাড়িবোমা হামলায় ১১৫ জন নিহত হয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ