1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
রাজনৈতিক অর্থায়নের প্রক্রিয়া দলগুলোকে ক্ষমতাকেন্দ্রিক বিজনেস মডেলে পরিণত করছে: টিআইবি টানা দুই দফা কমার পর দেশে বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? এনএমএইচএস ফুটবল টুর্নামেন্টে ব্যাচ ২০২৪ চ্যাম্পিয়ন জামালপুরে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু তুর্কি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান বাণিজ্যমন্ত্রীর, শুল্ক বাধা নিরসনে গুরুত্বারোপ আজ যেসব খেলা দেখা যাবে (২ নভেম্বর ২০২৬) বায়ুদূষণের তালিকায় চতুর্থ ঢাকা, বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ ব্যবসা সহজ করতে নিয়ন্ত্রণ কমানো হচ্ছে ১০৭ ক্ষেত্রে ডিমের খোসা থেকে উৎকৃষ্ট জৈব সার অতিরিক্ত গরমে গত বছর বাংলাদেশ ১৭.৫ বিলিয়ন ডলার সম্ভাব্য আয় হারিয়েছে: ল্যানসেট

ইবোলা : ভারতে এক ব্যক্তিকে নিবিড় পর্যবেক্ষণ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ নভেম্বর, ২০১৪
  • ১২২ Time View

ebola indiaভারতে ইবোলা থেকে সেরে ওঠা এক ব্যক্তিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। সেরে উঠলেও তার শুক্রাণুতে এখনো ইবোলার নমুনা রয়ে গেছে। আর তাই এই সতর্কতা।

তার শুক্রাণু পুরো ইবোলা মুক্ত না হওয়া পর্যন্ত তাকে ছাড়া হবে না জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। লাইবেরিয়ায় আক্রান্ত হন ২৬ বছর বয়সী ওই ভারতীয় যুবক।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সেখানে থাকাকালীন সময়েই তার ইবোলা চিকিৎসা সম্পন্ন হয়েছে।

চিকিৎসকেরা বলেন, পুরুষদের শুক্রাণুতে সেরে ওঠার পরও ৯০ দিনের মতো ইবোলার নমুনা পাওয়া যায়। আর তাই ওই যুবককে একা রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে।

তাকে অন্তত ওই ৯০ দিন সেভাবেই থাকতে হবে যাতে করে তিনি কোনো যৌন সংসর্গে যেতে না পারেন।

দিল্লিতে ফিরে আসার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার সকল নিয়মাবলী মেনে তাকে পরীক্ষা করা হয়েছিল। আরো পরীক্ষা-নিরীক্ষায় বিষয়টি ধরা পড়ে।

ভারত বলেছে, তারা ইবোলার কোনো প্রাদুর্ভাবের জন্য দেশটির স্বাস্থ্য কর্মীদের যথেষ্ট প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত রেখেছে। তবে দেশটিতে এখনো পর্যন্ত কোনো ইবোলা আক্রান্ত ব্যক্তি পাওয়া যায়নি।

প্রায় ৪৫ হাজার ভারতীয় পশ্চিম আফ্রিকার দেশগুলোতে বাস করেন। এর আগে জাতিসংঘ ভারতে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে সচেতনতার অভাব উল্লেখ করে ইবোলা সংক্রমণ নিয়ে সাবধান থাকার পরামর্শ দিয়েছে।

গবেষকরা বলেন, ভারতে কোনোভাবে এটি ছড়ালে ভয়াবহ মহামারি দেখা দেয়ার আশঙ্কা রয়েছে।

পশ্চিম আফ্রিকাতে প্রায় ১ বছরে ৫ হাজারের বেশি মানুষ ইবোলায় আক্রান্ত হয়ে মারা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ