1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
৭ নভেম্বর দেশের সব ব্যাংক বন্ধ থাকবে ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ প্রভাবে টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস ১১ দলের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ ৩১ অক্টোবর টোকিওতে তারেক রহমানকে বিএনপি নেতা-কর্মীদের করতালি টিভিতে যত খেলা, টেস্টে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া, মাঠে আর্সেনাল ৩৫ উড়োজাহাজ ক্রয়: পরামর্শক নিয়োগ আবেদনে মাত্র ৮ দিন দিল বিমান ৫ বছরে বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের লক্ষ্য জাপানের জাপানের সঙ্গে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের আহবান প্রধানমন্ত্রীর | Boishakhi Online অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত ‘অর্ণব’, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ঋণ পরিশোধ করতে ২৫০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ছাড়বে সিঙ্গার বাংলাদেশ

ইপিএলে তামিমদের সহজ জয়

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৬১ Time View

দীর্ঘদিন পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরলেও ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি তামিম ইকবাল। তবে তাঁর দল ভাইরাহাওয়া গ্লাডিয়েটর্স জয় পেয়েছে ৬ উইকেটে। এর আগে প্রথম দুই ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে।

জয়ের জন্য ৯০ রানের লক্ষ্যে খেলতে নেমে ভাইরাহাওয়াকে ভালো শুরু এনে দিয়েছিলেন তামিম ও প্রদীপ আইরি। উদ্বোধনী জুটিতে তাঁরা দুজনে মিলে যোগ করেন ২৭ রান। ডানহাতি ওপেনার প্রদীপ ২২ রান করে সাজঘরে ফিরলে ভাঙে তাঁদের এই জুটি।

এরপর তিনে নামা উপুল থারাঙ্গার সঙ্গে জুটি গড়ার চেষ্টা করেন তামিম। একটি করে ছক্কা ও চার মারলেও ব্যাটিং জমাতে পারেননি বাংলাদেশের এই ওপেনার। রামনরেস গিরির বলে ক্যাচ তুলে দিয়ে ১৩ বলে ১২ রান করে আউট হয়েছেন তামিম।

চারে নেমে আক্রমণাত্বক ব্যাটিং করতে গিয়ে দ্রুতই ফেরেন ১২ রান করা রোহিত পাউডেল। পাঁচে নামা আরিফ শেখও সাজঘরে ফেরেন শূন্য রানে। তবে শেষ পর্যন্ত ব্যাট করে দলকে জেতাতে বড় অবদান রাখেন থারাঙ্গা। শ্রীলঙ্কার সাবেক এই ক্রিকেটার করেছেন ৩৫ বলে ৩৪ রান।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে মাত্র ৮৯ রানে অল আউট হয় বিরাটনগর। দলটির হয়ে সর্বোচ্চ ২৫ রান এসেছে শ্রীলঙ্কার দিলশান মুনাবিরার ব্যাট থেকে। এ ছাড়া সুমিত মহরজান ১৩, আসিফ শেখ ১১ এবং অনিল শাহ ১১ রান করেছেন। ভাইরাহাওয়ার হয়ে ধামিকা প্রসাদ ও আরিফ শেখ নিয়েছেন তিনটি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

বিরাটনগর ওয়ারিয়র্স – ৮৯/১০ (ওভার ১৭.৪) (মুনাবিরা ২৫, মহরজান ১১, আসিফ ১১, অনিল ১১, ধামিকা ৩/৬, আরিফ ৩/২৩)

ভাইরাহাওয়া গ্লাডিয়েটর্স – ৯২/২ (ওভার ১৫.৩) (প্রদীপ ২২, তামিম ১২, থারাঙ্গা ৩৪*, গিরি ২/৩০)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ