1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
৬৩ কোটি টাকা ‘আত্মসাতের’ অভিযোগ, সাইফুজ্জামান চৌধুরীসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা দেখন বর্মণের আলপনায় যেভাবে বদলে গেল টিকইল গ্রামের পরিচয় টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন সবুজ সিএনজিতে সবুজ নম্বর প্লেট, অপরাধী ধরতে পুলিশের চোখে অন্ধকার স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ ও ২ লাখ কর্মসংস্থানসহ যা আছে বাংলাদেশ-জাপান যৌথ ঘোষণায় বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ আগামী বছরের মধ্যে, ঢাকায় আলোচনা শুরু নতুন বেতন কাঠামোয় বাড়তি বেতন ১ নভেম্বর, পাবেন না অনেকে ডিকশনারি ডটকমের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’—কী এর অর্থ? ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০১৫
  • ২২৫ Time View

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে আজ বুধবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার 13স্কেলে এর তীব্রতা ছিল ৬.৩। এ ভূমিকম্পের ঘটনায় সামান্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেলেও এতে এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, পূর্ব তিমুরের রাজধানী দিলির প্রায় ৭৭ কিলোমিটার দূরে স্থানীয় সময় সকাল ১০ টা ৪৪ মিনিটে (গ্রিনিচ মান সময় ০৩৪৫ টা) আলোর সাগরের তলদেশের ১৪ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।
আলোরে দুর্যোগ সংস্থার এক কর্মকর্তা জানান, এ অঞ্চলে প্রায় দুই মিনিট ধরে ভূমিকম্পটি প্রচন্ডভাবে অনুভূত হয়। আলোর হচ্ছে ভূমিকম্পের উৎপত্তিস্থলের নিকটবর্তী দ্বীপপুঞ্জের একটি।
মারথেন দাউদ নদাউমানু কালাবাহি এএফপিকে বলেন, ‘আমরা শুনেছি এ ভূমিকম্পের ঘটনায় কমপক্ষে একটি ভবন ভেঙ্গে পড়েছে।’
তিনি বলেন, ‘আমরা প্রত্যন্ত বিভিন্ন এলাকায় যাওয়ার চেষ্টা করছি। সেখানে আর কোন ঘরবাড়ির ক্ষতি বা কেউ হতাহত হয়েছে কিনা তা জানার জন্য সেখানে কোন টেলিফোন সংযোগ নেই।’
ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ সংস্থার মুখপাত্র সুতোপো পুরউ নুগরোহো জানান, এতে কোন সুনামি সৃষ্টি হয়নি।
তিনি এক বার্তায় বলেন, এ ভূমিকম্পের ঘটনায় লোকজনকে আতংকিত হয়ে ছটাছুটি করতে দেখা যায়। তবে তিনি জানান, এতে এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ