1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত : একজন বাধ্যতামূলক অবসরে জরুরি প্রয়োজনে এক কিস্তির টাকা তুলতে পারবেন ওয়ালটনের ক্রেতারা রাজশাহী বোর্ডের ৩৯ কলেজের কেউ পাস করেনি নীতি বদলে প্রথমবারের মতো শ্রমিক সংগঠন গঠন করল বিজেপি লালনের মানবতাবাদী দর্শন ভারত বাংলাদেশ বন্ধুত্বের সেতু বললেন হাইকমিশনার কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা, আটকাল পুলিশ চাকরির বেতন ১০ হাজার, ব্যাংকে ঢুকল ১০ হাজার কোটি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী? ট্রাম্পের জন্য এটি ভীষণ গুরুত্বপূর্ণ কেন? ফোনে চাঁদা চাইতেন বড় সাজ্জাদের সহযোগী সানি, না দিলে গুলি-হামলার হুমকি দিতেন: পুলিশ বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৪.৮৪%, শূন্য পাস ১১ প্রতিষ্ঠান

ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যায় নিহত ১৫, নিখোঁজ ৮

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১৬২ Time View

ইন্দোনেশিয়ার একটি প্রত্যন্ত এলাকায় আকস্মিক বন্যায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এবং আরো ৮ জন নিখোঁজ রয়েছেন বলে মঙ্গলবার (৪ নভেম্বর) জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা।

শনিবারের ভারি বর্ষণের ফলে সৃষ্ট এই বন্যা পূর্বাঞ্চলীয় প্রদেশ পাপুয়া পেগুনুংগানের নডুগা অঞ্চলের দুটি পৃথক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি করে।

প্রাথমিকভাবে ২৩ জন নিখোঁজ থাকার খবর জানানো হলেও, দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র আবদুল মুহারি পরে জানান, ‘১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।’

তিনি আরো বলেন, নিখোঁজ বাকি ৮ জনের সন্ধান এখনো চলছে।

মুহারি জানান, ওই এলাকায় ব্যাপক ভূমিধসের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

এর আগে তিনি জানিয়েছিলেন, নিখোঁজদের মধ্যে ১৫ জন নদী পার হওয়ার সময় আকস্মিক স্রোতে ভেসে যান। তবে উদ্ধার হওয়া মৃতরা তারাই কিনা, তা এখনো নিশ্চিত নয়।

প্রতি বছর নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত ইন্দোনেশিয়ায় বর্ষাকালে ভূমিধস, আকস্মিক বন্যা এবং পানিবাহিত রোগ দেখা দেয়।

গত সেপ্টেম্বর মাসে বালিতে ভয়াবহ বন্যায় অন্তত ১৮ জন নিহত হয়। এ বছরের জানুয়ারিতেও মধ্য জাভা প্রদেশে বন্যা ও ভূমিধসে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছিল। সূত্র : এএফপি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ