1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডকে দুই প্রস্তাব দিল বাংলাদেশ রাবিতে সার্বভৌমত্ব, মানবতা ও আইন বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু এবার একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড ‘ইবলিশ চত্বর’: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাঠের এই অদ্ভুত নামের গল্প জানেন? ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪ আন্তর্জাতিক তায়কোয়ানডো প্রতিযোগিতায় অংশ নিতে নেপাল যাচ্ছেন রাবির পাঁচ শিক্ষার্থী বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও তুরস্কের সঙ্গে বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ ৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসা আবেদনে ব্যাংক হিসাবে আরও বেশি অর্থ দেখাতে হবে নিজ দলের নেতা-কর্মীদের সঙ্গেও বেইমানি করেছে বিএনপি: আসিফ মাহমুদ

ইনজুরিতে নেইমার, দুশ্চিন্তায় ব্রাজিল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ৮৬ Time View

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচটা জয় দিয়েই রাঙিয়েছে ব্রাজিল। সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে নিজেদের প্রথম জয় তুলে নেয় তারা। তবে, ম্যাচ শেষে নেইমারের ইনজুরি চিন্তার ভাঁজ ফেলেছে ব্রাজিল শিবিরে। ম্যাচের ৭৮তম মিনিটে ডান পায়ের গোড়ালিতে চোট নিয়ে মাঠ ছাড়তে হয় নেইমারকে।
নেইমারের ইনজুরির ঘটনাটি ঘটে ম্যাচের ৭৭তম মিনিটে। সার্বিয়ার ডিফেন্ডার নিকোলা মিলেনকোভিকের চ্যালেঞ্জের মুখে পড়েন নেইমার। নিকোলার পায়ের সঙ্গে লেগেই পা মচকে যায় নেইমারের। সাথে সাথেই মাটিতে বসে পড়েন তিনি। এরপর দ্রুত দলের মেডিকেল টিম মাঠে প্রবেশ করে।
মাঠ থেকে বের হয়ে ডাগআউটে বসে জার্সি দিয়ে মুখ ঢেকে দেন নেইমার। অনেকেরই ধারণা, হয়তো কান্না রোধ করার জন্য মুখ ঢাকেন তিনি। তবে নেইমারের এই ইনজুরিটা কতটা গভীর কিংবা নেইমার আগামী ম্যাচগুলো খেলতে পারবে কিনা সেটা জানার জন্য অপেক্ষা করতে হবে আরও একদিন।
সার্বিয়ার বিপক্ষে ৯ বার ফাউলের শিকার হওয়া নেইমারের ইনজুরি প্রসঙ্গে ব্রাজিল দলের ডাক্তার রদ্রিগো লাসমার জানান, নেইমারের পা মচকেছে। এই চোট কতটা গভীর, সেটা জানতে অপেক্ষা করতে হবে অন্তত ২৪ থেকে ৪৮ ঘণ্টা।
আগামী মঙ্গলবার (২৯ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১টায় ব্রাজিল নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে সুইজারল্যান্ডের। সেই ম্যাচে নেইমারকে পাওয়া যাবে কি না, সেটি জানার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছু সময়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ