1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
৬৩ কোটি টাকা ‘আত্মসাতের’ অভিযোগ, সাইফুজ্জামান চৌধুরীসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা দেখন বর্মণের আলপনায় যেভাবে বদলে গেল টিকইল গ্রামের পরিচয় টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন সবুজ সিএনজিতে সবুজ নম্বর প্লেট, অপরাধী ধরতে পুলিশের চোখে অন্ধকার স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ ও ২ লাখ কর্মসংস্থানসহ যা আছে বাংলাদেশ-জাপান যৌথ ঘোষণায় বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ আগামী বছরের মধ্যে, ঢাকায় আলোচনা শুরু নতুন বেতন কাঠামোয় বাড়তি বেতন ১ নভেম্বর, পাবেন না অনেকে ডিকশনারি ডটকমের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’—কী এর অর্থ? ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের

ইতালির শিক্ষা ব্যবস্থায় ইংরেজির প্রবেশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ মে, ২০১২
  • ১৭৯ Time View

বিশ্বায়নের এই যুগে ইংরেজি ভাষার প্রভাব এবং প্রয়োজনীতা দিন দিন যে বাড়ছে তার সর্বসাম্প্রতিক উদাহরণ ইতালি।

ইতালির শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় পলিতেকনিকো দি মিলানো স্থানীয় শিক্ষার্থীদের এতোদিন মাতৃভাষাতেই পাঠদান করত। বিশ্বায়নের জোয়ারে তাল মেলাতে এবার পাঠদানের ভাষাতেও ইংরেজি ঢুকানোর পরিকল্পনা নিয়েছে তারা। ২০১৪ সাল থেকে প্রতিষ্ঠানটির সব স্নাতক কোর্সসহ বেশিরভাগ কোর্সের পাঠদান, পরীক্ষা ও মূল্যায়নে ইংরেজি ভাষা ব্যবহার করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

উচ্চশিক্ষায় এখন ইংরেজির ব্যবহার ব্যাপক বিস্তৃত। এ প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় মনে করে, এখনো ইতালীয় ভাষায় পাঠদান করা হলে বিশ্বের চলমান স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার ঝুঁকি আছে এবং আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতায় এ প্রতিষ্ঠান টিকে থাকতে পারবে না।

বিশ্ববিদ্যালয়ের রেক্টর জিওভান্নি আজ্জোন এ ব্যাপারে বলেন, ‘আমরা বিশ্বাস করি, আমাদের ক্লাসগুলো হওয়া উচিৎ আন্তর্জাতিক মানের। আর এর একমাত্র উপায় ইংরেজি ভাষা ব্যবহার করা।’

প্রসঙ্গত, এক সময়ের আন্তর্জাতিক ভাষা লাতিনের আতুরঘর এই ইতালি। কিন্তু ইতালি যখন ইংরেজি ভাষার দিকে ঝুঁকছে তখন শেষ পর্যন্ত লাতিনের শেষ আশ্রয়টুকুও আর রইল না এমন আশঙ্কায়ই করছেন অনেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ