1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
ক্ষমতাচ্যুত করে পেনাকে গৃহবন্দি, প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট আলিয়ানা ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আনসার-ভিডিপির কর্মসূচি শুরু ৭ নভেম্বর উপলক্ষে শোভাযাত্রা: নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতা-কর্মীরা গ্রাম পুলিশের বেতন বাড়বে, মোবাইল বিলও দেবে সরকার : প্রধানমন্ত্রী বাড়ল গ্রাম পুলিশের বেতন, পাবেন মোবাইল ভাতাও ব্যাংক কেলেঙ্কারিতে অভিশংসনের পর গ্রেপ্তার প্যারাগুয়ের প্রেসিডেন্ট প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বাংলাদেশকে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ল বদলগাছীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

ইজি বাইকের চাকায় কাপড় জড়িয়ে বৃদ্ধার মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৪
  • ১৫৯ Time View

রাজশাহী নগরীতে ব্যাটারি চালিত ইজি বাইকের চাকায় কাপড় জড়িয়ে জাহানারা বেগম (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

সোমবার বিকাল ৫টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে রাজশাহী-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহানারা বেগম নগরীর ছোটবনগ্রাম এলাকার ইদ্রিস আলীর স্ত্রী। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, সোমবার বিকালে ইজি বাইকযোগে জাহানারা বেগম কাটাখালি থেকে নিজ বাসা নগরীর ছোটবনগ্রামে যাচ্ছিলেন। পথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে পৌঁছালে অসাবধানতাবশত ইজি বাইকের চাকায় তার পড়নের শাড়ি জড়িয়ে যায়। এতে তিনি রাস্তায় ছিড়কে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।

পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে গেলে, জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ