1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘অর্ণব’, বাংলাদেশে কেমন প্রভাব পড়বে? রাতের মধ্যে দেশের যে ৬ জেলায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ‘ডিজিটাল খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের’ মুশফিক-লিটনকে নিয়ে শঙ্কার পর স্বস্তি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নয়, শান্তর চোখ এখন কেবল মিরপুর টেস্টে জাপানের কিংবদন্তি মাঙ্গা শিল্পী তেৎসুয়া চিবা মারা গেছেন অভিষেক-সূর্যবংশীর তাণ্ডবে পাওয়ার প্লেতে বিশ্বরেকর্ড, ভারতের তিনে তিন সৌদিয়ার ঢাকা-রিয়াদ ফ্লাইট চালু হতে পারে বুধবার

ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলে স্টোকস

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জানুয়ারি, ২০১৮
  • ১১২ Time View

নাইটক্লাব কান্ডের পর ইংল্যান্ড দলে ফিরতে মুখিয়ে রয়েছেন বেন স্টোকস। ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের দলে জায়গাও পেয়েছেন এই অলরাউন্ডার। তবে শর্ত সেই একটাই, মাঠে নামার অনুমতি পেতে হলে তদন্তনাধীন মামলার সুরাহা হতে হবে।

এদিকে, অ্যাশেজ সিরিজটা ভালো না কাটলেও টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন জেমস ভিন্স। সদ্য সমাপ্ত অ্যাশেজ সিরিজে মাত্র ২৬.৮৮ গড়ে ২৪২ রান করেন ভিন্স। নয় ইনিংস ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ছয়টিতেই দারুণ শুরুর পর ১৫ থেকে ২৫ রানের মধ্যে আউট হন এই ব্যাটসম্যান। তার এমন ব্যাটিংয়ের সরাসরিই সমালোচনা করেছেন ইংল্যান্ডের সহকারী কোচ পল ফারব্রেস।

তবে সমালোচিত হলেও নির্বাচকদের আস্থা হারাচ্ছেন না ভিন্স। আন্তর্জাতিক আঙিনায় তাকে আরও সুযোগ দেয়ার পক্ষে ইংলিশ নির্বাচকরা। তাই তো মঈন আলীর বদলে ১৬ সদস্যের টি-টোয়েন্টি জায়গা পেয়েছেন এই ব্যাটসম্যান।

ইংল্যান্ডের টি-টোয়েন্টি দল : ইউয়ন মরগান (অধিনায়ক), স্যাম বিলিংস, জস বাটলার, টম কুরান, লিয়ান ডসন, অ্যালেক্স হেলস, ক্রিস জর্ডান, ডেভিড মালান, লিয়াম প্লাংকেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, জেমস ভিন্স, ডেভিড উইলি, মার্ক উড।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ