1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক অনুমোদন জটিলতায় ১ নভেম্বর চালু হচ্ছে না সেন্টমার্টিন রুটের জাহাজ সাতক্ষীরা-খুলনা মহাসড়কের দুই পাশে আরটিভির উদ্যোগে বৃক্ষরোপণ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিশাল ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী ট্যাংকারে আগুন, দাবি আইআরজিসির খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি?

আ’লীগ জনগণের দালাল : নাসিম

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ মার্চ, ২০১২
  • ১৯১ Time View

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ নাসিম বিএনপিকে উদ্দেশ করে বলেন, আমরা বাইরের দেশের দালাল নই, আমরা বাংলাদেশের জনগণের দালাল।

শুক্রবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে ওলামা লীগ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৩তম জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া মহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাসিম বলেন, ‘বিএনপি বলে আমরা নাকি নতজানু পররাষ্ট্রনীতিতে বিশ্বাসী। অথচ মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা নিয়ে বিজয়ই প্রমাণ করে আওয়ামী লীগ নতজানু পররাষ্ট্রনীতিতে কখনো বিশ্বাসী নয়।’

তিনি বলেন, ‘বাংলাদেশের সবাই পেপার-পত্রিকা পড়ে না, তাই এই দিনটিকে স্মরণীয় করতে সরকারি ছুটির ঘোষণা করতে হবে। তাহলে দেশের মানুষ এ দিন সম্পর্কে জানবে এবং আনন্দ উল্লাস করবে।’

তিনি আরো বলেন, ‘মিয়ানমারের সঙ্গে আমাদের টেবিলের মাধ্যমে মীমাংসা হয়নি। তাই আমরা আন্তর্জাতিক আদালতে গিয়েছিলাম। আন্তর্জাতিক আদালত আমাদের পক্ষে রায় দিয়েছেন। সেজন্য শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই।’

নাসিম বলেন, ‘বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। কিন্তু কিছু বেঈমান ও বিশ্বাসঘাতক বঙ্গবন্ধুকে হত্যা করেছে।’

বঙ্গবন্ধু সম্পর্কে নাসিম বলেন, ‘বঙ্গবন্ধু হিমালয়ের চেয়ে উঁচু চিরঞ্জীব ও মহান। তাই আমাদের মতো নগণ্য ব্যক্তিরা তার সম্পর্কে আর কি বলবে?’

সংগঠনের সভাপতি মাওলানা ইলিয়াস হোসাইন দ্বীন হেলালীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবদুল হক সবুজ, প্রজন্ম লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিরুল ইসলাম স্বপ্ন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ