1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
কৃষিপণ্যের রপ্তানি বাড়াতে আইএফআইসি-সুইসকন্ট্যাক্টের নতুন উদ্যোগ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট চালু হচ্ছে কবে, জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ | Boishakhi Online জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড মিডল্যান্ড ব্যাংকের ১৭তম শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত বরিশাল বোর্ডে ১১ প্রতিষ্ঠানে শূন্য পাস, কমেছে জিপিএ-৫ নিয়ম অনুযায়ী সিলেট টেস্টে মুমিনুল ভাই খেলতে পারবেন না: শান্ত বাংলাদেশকে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যে শর্ত ভারতের নিচে নেমে গেল বাংলাদেশ, শান্তর চোখে ‘ফাইনাল কঠিন’ মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন, কুপন রেট ১২.০৫ শতাংশ

আড়াই হাজার ডলারে বিবারের জামিন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জানুয়ারি, ২০১৪
  • ১৯৩ Time View

মাতাল অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে ২৩ জানুয়ারি বৃহস্পতিবার সকালে জাস্টিন বিবারকে গ্রেপ্তার করেছিল মায়ামি বিচ পুলিশ।

কিন্তু তারকা-প্রভাব কাজে লাগিয়ে একই দিনে জামিনে মুক্তি পেয়েছেন তুমুল জনপ্রিয় কানাডীয় এই পপগায়ক।

মাতাল অবস্থায় গাড়ি চালানোর অপরাধে সর্বোচ্চ শাস্তি ছয় মাসের জেল, ২৫০ থেকে ৫০০ ডলার পর্যন্ত জরিমানা এবং ৫০ ঘণ্টার কমিউনিটি সার্ভিস। আর অপরাধীর বয়স ২১ বছরের কম হলে ছয় মাসের জন্য ড্রাইভিং লাইসেন্স বাতিল হয়ে যায়। তবে এসব ঝামেলার কোনোটাই পোহাতে হয়নি বিবারকে। আড়াই হাজার ডলার মুচলেকার বিনিময়ে মুক্তি দেওয়া হয়েছে ১৯ বছর বয়সী এই ‘বেবি’ তারকাকে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার মায়ামি বিচের রাস্তায় দুটি গাড়ির মধ্যে পাল্লা দিতে দেখা যায়। এর মধ্যে একটি ছিল লাল রঙের ফেরারি আর বিবারেরটি ছিল হলুদ ল্যাম্বরগিনি। লাল রঙের ফেরারির চালককেও গ্রেপ্তার করে পুলিশ। মায়ামি বিচ পুলিশের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে বিবারকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ