1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

আহমেদ জামাল বাংলাদেশ ব্যাংকের নতুন ইডি

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ জুন, ২০১২
  • ২০৭ Time View

বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক আহমেদ জামাল নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। পদোন্নতির পূর্বে আহমেদ জামাল ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগে (এফইপিডি) কর্মরত ছিলেন।

রোববার তাকে নির্বাহী পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়।

আহমেদ জামাল ১৯৮৪ সালে সরাসরি সহকারী পরিচালক পদে বাংলাদেশ ব্যাংকের চাকরিতে যোগদান করেন।

এ পর্যন্ত তিনি বাংলাদেশ ব্যাংক হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট (সাবেক পার্সোনেল ডিপার্টমেন্ট); ব্যাংক পরিদর্শন বিভাগ; বৈদেশিক মুদ্রা পরিদর্শন ও ভিজিলেন্স বিভাগ; বৈদেশিক মুদ্রানীতি বিভাগ; খুলনা, রংপুর ও বগুড়া অফিসে কর্মরত ছিলেন।

তিনি হিসাব বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। অফিসিয়াল কাজে জামাল দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, তুরস্ক, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ ভ্রমন করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ