1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ

আসছে ১০০ বিলিয়ন ডলারের ‘ব্রিকস ব্যাংক’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০১৪
  • ১৭৮ Time View

bricsপশ্চিমা প্রভাবিত আন্তর্জাতিক মুদ্রা বাজারকে নতুন আকৃতি দিতে ১০০ বিলিয়ন ডলারের একটি উন্নয়ন ব্যাংক ও জরুরি মুদ্রা তহবিল গঠনের চুক্তি করেছে ‘ব্রিকস’ জোটভুক্ত পাঁচ উদীয়মান অর্থনীতির দেশ। নতুন এই উন্নয়ন ব্যাংকের সদরদপ্তর হবে চীনের সাংহাইয়ে। আর ভারত ব্যাংকের প্রথম সভাপতির দায়িত্ব পালন করবে।

জোটের পাঁচ সদস্য ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা সমানভাবে ব্যাংকের জন্য তহবিল যোগাবে, যারা সম্মিলিতভাবে বিশ্বের এক-পঞ্চমাংশ জিডিপির অধিকারী। মঙ্গলবার ব্রাজিলের ফোর্তালেজায় ব্রিকস সম্মেলনে এই চুক্তি স্বাক্ষরের পর ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রোসেফ এই ব্যাংক প্রতিষ্ঠার ঘোষণা দেন। প্রাথমিকভাবে ব্যাংকটি চালু হবে ৫০ বিলিয়ন ডলার মূলধন নিয়ে। আর জরুরি মুদ্রা তহবিলেও থাকবে ১০০ বিলিয়ন ডলার। উন্নয়নশীল দেশগুলো তারল্য সঙ্কট কাটাকে স্বল্পমেয়াদে ওই তহবিল থেকে ঋণ নিতে পারবে। আর এর মধ্য দিয়ে ব্রিকস ব্যাংক বিশ্ব অর্থ বাজারের দুই মোড়ল বিশ্বব্যাংক ও আইএমএফকে প্রতিযোগিতার মুখে ফেলে দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ