1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
ক্ষমতাচ্যুত করে পেনাকে গৃহবন্দি, প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট আলিয়ানা ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আনসার-ভিডিপির কর্মসূচি শুরু ৭ নভেম্বর উপলক্ষে শোভাযাত্রা: নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতা-কর্মীরা গ্রাম পুলিশের বেতন বাড়বে, মোবাইল বিলও দেবে সরকার : প্রধানমন্ত্রী বাড়ল গ্রাম পুলিশের বেতন, পাবেন মোবাইল ভাতাও ব্যাংক কেলেঙ্কারিতে অভিশংসনের পর গ্রেপ্তার প্যারাগুয়ের প্রেসিডেন্ট প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বাংলাদেশকে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ল বদলগাছীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

আশুগঞ্জে পানিতে ডুবে কিশোরের মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ মার্চ, ২০১৭
  • ১১৫ Time View

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের পানি নিষ্কাশন চ্যানেলে গোসল করতে নেমে পানিতে ডুবে বিজয় (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

রোববার বিকেলে উপজেলার মেঘনা নদী থেকে ওই কিাশোরের মরদেহ উদ্ধার করা হয়।

বিজয় উপজেলার চর চরাতলা গ্রামের আলম মিয়ার ছেলে। সে স্থানীয় হাজী আবদুল জলিল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুর আড়াইটার দিকে আশুগঞ্জ উপজেলা সদরের হাসপাতাল রোডে আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের পানি নিষ্কাশন চ্যানেলে গোসল করতে নামে বিজয় ও তার বন্ধু রাজিব এবং শাহ আলী। হঠাৎ পানির স্রোত বেড়ে গেলে তারা তিনজনই স্রোতের তোড়ে ভেসে যায়। এসময় তাদের আর্তচিৎকার শুনে স্থানীয়রা রাজিব ও শাহ আলীকে উদ্ধার করলেও বিজয় স্রোতে ভেসে মেঘনা নদীতে গিয়ে ডুবে যায়। এরপর বিকেল ৪টার দিকে স্থানীয় ডুবুরিরা বিজয়কে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ